somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবুলের মেয়ে পটানো

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাইভেট ভার্সিটির তৃতীয় বর্ষে পড়ে আবুল । হাবুল আর কাবুল , এই দুই জন আবুলের বেস্টি । মানে বেস্ট ফ্রেন্ড আর কি । এই দুইজনের আবার গার্ল ফ্রেন্ড আছে । কিন্তু আবুল সিঙ্গেল । এই নিয়ে আবুলকে প্রায় ই টিটকারী শুনতে হয় । প্রতিদিন আবুল একা একা ভার্সিটিতে আসে , আর তার দুই বেস্টি আসে তাদের নিজ নিজ গার্ল ফ্রেন্ডদের কোমর জড়িয়ে ধরে । কে কার গার্ল ফ্রেন্ডকে নিয়ে কি কি করল তার রসালো আলাপ করে হাবুল কাবুল মিলে । আবুল এসব আলোচনায় যোগ দিতে পারে না । কারণ তার কোন গার্ল ফ্রেন্ড নাই । রস করার সুযোগ ও নাই । মনে মনে আবুল একটা সিদ্ধান্ত নিয়েই ফেলে । একটা গার্ল ফ্রেন্ড জুটানো চাই ই চাই । নইলে মুখ দেখাতে পারবে না বন্ধুকুলে ।

যেই ভাবা সেই কাজ । আবুল গেলো এলাকার এক বড় ভাইয়ের কাছে । মেয়ে পটানোতে নাকি ওই বড় ভাই উস্তাদ । এক রাস্তার মোড়ে দাঁড়িয়ে থেকেই নাকি উনি ডজনখানেক মেয়ে পটিয়ে বসে আছেন । গুরু মানুষ । মানতেই হবে । বড় ভাইয়ের কাছে ইতস্ত করতে করতে আবুল তার সমস্যার কথা বলেই ফেললো । মুচকি হেসে বড় ভাই বললেন
‘’ আরে মিয়া , এইডা কুনু ব্যাফার ? আমগো লগে কডা দিন সিটিং দ্যাও , দেখবা পাইলাইবা ‘’ ।

পরদিন বিকেলে আবুল গেলো বড় ভাইদের সাথে ‘সিটিং’ দিতে । বিকেল টাইম কারণ এই সময়ে মেয়েরা প্রাইভেট কলেজ শেষে বাড়ি ফিরে । মোড়ের চায়ের দোকানে বসে আবুল বড় ভাইয়ের নির্দেশ মতো মেয়েদের পটানোর প্রথম পর্ব মানে তাদের ডাকা শুরু করল । একটা করে মেয়ে যায় আর আবুল একটা করে উক্তি করে । এমন করে দুই দিন পার হয়ে গেলো । আবুল মেয়ের দেখা পায় না । একদিন বিকেলে আবুল বসে আছে । ইতিমধ্যে ডজন খানিক মেয়ে পার হয়েছে । হটাত আবুল দেখল এক বোরকা পড়া মেয়ে এগিয়ে আসছে । দ্রুত হাতে চুল ঠিক করে আবুল বড় ভাইয়ের শেখানো মন্ত্র আউড়ালো
‘’ বোরকা পড়া মেয়ে আমায় পাগল করেছে’’ । মন্ত্র আউড়ানোর সাথে সাথে আবুল তার একশন দেখল । মেয়েটি তার দিকে এগিয়ে আসছে । । মনে মনে আবুল গদগদ । মেয়েটি কাছে এসে আবুলের গালে তার হাতের স্পর্শ দিলো , মানে থাপ্পড় মারলো আরকি । বোরকা পড়া মেয়েটি আর কেউ না , তার ই ছোট বোন ।

রাস্তার মোড়ের আইডিয়া বাতিল । ঘরে আর কোন ইজ্জত ই রইল না আবুলের । এই ঘটনা তার ভার্সিটির বন্ধু মহলেও চাউর হয়েছে । টিটকারির পরিমাণ বাড়লো বৈকি ।

ক্যাফেটেরিয়ায় বসে বসে আবুল গরম কুত্তা চিবাচ্ছে আর ভাবছে , কি করা যায় । তখন ই আবুলের চোখে পড়লো ছেলেরা মেয়েদের গোলাপ ফুল দিচ্ছে । মেয়েরা হাসি মুখে তা নিচ্ছে । তারপর হাত ধরে বেড়িয়ে যাচ্ছে । দেরী না করে আবুল ও কয়েকটা গোলাপ ফুল কিনে দৌড়ে গেলো । এক মেয়েকে ফুল ধরিয়ে দিতে না দিতেই সেই ফুল আবুলের নাকে এসে পড়লো । তবে এতে তার নাক ফাটে নি । আজকে ছিল ভ্যালেন্টাইন ডে । একের পর এক মেয়েকে গোলাপ ফুল দিলেও কাজের কাজ কিছুই হচ্ছিল না । উলটো আবারো হাসির পাত্র হল ।

গোঁ ধরে আছে আবুল । আবলামি বন্ধ করে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করার কথা ভাবল আবুল । ফেসবুকে মেয়েদের সাথে ইটিশ পিটিশ শুরু করলো আবুল । এক মেয়েকে পেয়েও গেলো । গদগদ অবস্থা । আই লাভু জানুপাখি , টিয়াপাখি , কইতর , ময়নাপাখি আর চুমু সাইন দিয়ে একাকার । রাতের পর রাত ম্যাসেজিং । আবুল ভাবল , যাক । গতি এবার হয়েই গেলো একটা । এখন থেকে সেও গার্ল ফ্রেন্ডের কোমর জড়িয়ে ধরে ভার্সিটিতে যাবে । একদিন বলেই ফেললো , ‘ জানুপাখি , কবে করবে দেখা ও আমার প্রেয়সী ? ‘
উত্তর এলো , ‘ কারেন্ট গেছে আবুল । কথা হবে পরে’’

হাসু আপা দিয়াছেন কথা
দৈনিক লোডশেডিং হবে দুই ঘণ্টা ।

দুই ঘণ্টা পার হইল । প্রেয়সী আসে না । চার ঘণ্টা । তাও এলো না । আবুল ভয় পায় । কিছু হইল না তো তার জানুপাখির ? এক দিন , দুই দিন এমন করে একটি সপ্তাহ খবর নাই প্রেয়সীর ।
সে যে কেন এলো না , কিছু ভালো লাগে না । !!!!

গুনগুন করতে করতে আবুল বসে আছে । টিভি তে একটা তামিল ছিল । টিভির দিকে নজর পড়তেই তার বুকে ডিপডিপ শুরু হয় । দৌড়ে কুদে আবুল ফেসবুক অন করে । প্রেয়সীর প্রোফাইল পিকচার টা একদম ই ওই তামিল ছবির নায়িকার মত ।
হে খোদা , এই তো ফেইক আইডি । !

তৃতীয় বারের মত আবুল খুন্তির ছ্যাকা খাইলো । কলিজাটা ফাটে ফাটে পর্যায়ে । বন্ধুমহলেও কিভাবে যেন রটে গেছে , আবুল গে হয়ে গেছে । ছেলেদের জানুপাখি , প্র্যেয়সি বানিয়ে বেড়ায় । দুঃখে কষ্টে আবুলের প্রাণ উশঠাগত ।

মাসাধিককাল পর ।

ভার্সিটির গেটের সামনে দাঁড়ালো একটি গাড়ি । গাড়ি থেকে একটা ছেলে নামলো । দুই পাশে দুইটি মেয়ে। মেয়ে দুটোর কোমর জড়িয়ে ধরে ধীরে ধীরে এগিয়ে আসছে চত্বরে বসা দুইটি ছেলের দিকে । হাবুল আর কাবুল । গল্পে মশগুল দুইজন আগুন্তককে দেখে অবাক । এই তো আমাদের আবুল । আবুল দি গে ম্যান । দুই দুইটি মেয়ে নিয়ে করছেটা কি ?

মেয়ে দুটিকে রাতে দেখা করার কথা বলে বিদায় দিলো আবুল । বন্ধুদের কাছে গিয়ে ভুরু নাচিয়ে বলল , কিহে, কি রসালো আলাপ করছিস তোরা ? আমাকেও বল । আমিও জয়েন করি ‘’

কাবুল বলল , দোস্ত , কেমনে কি ? মাইয়া জুটালি কেমনে ?
হাবুল বলল , এতদিন এতো ট্রিক খেললি , কোন মেয়ে ঘুইরাও চায় নাই । আইজ দুইডা ? কাহিনী কি ?

আবুল মুচকি এসে বলল , হে হে হে । দোস্তরা , মেয়ে পটানি যন্ত্র আছে আমার কাছে । এই যন্ত্রের টানে সব মেয়েই চলে আসে ।

যন্ত্রটা ব্যাগ থেকে বের করে দেখালো আবুল । কালো মতন একটা জিনিস । হাবুল চেচিয়ে বলল , দোস্ত , এইডা তো একটা ক্যামেরা লাগে ।
আবুল গর্বের সাথে বলল , হ্যাঁ , এটা ক্যামেরা । জেনতেন ক্যামেরা না । ডিএসএলআর ক্যামেরা । আরও অনেক যন্ত্র আছে এর সাথে ।

হাবুল হা করে আছে । কোন মতে বলল , এই যন্ত্র দিয়া ই কি মেয়ে পটালি ?
আবুল বলে , চোখের সামনেই তো দেখলি , নাকি ?

পুরো ভার্সিটিতে রটে গেলো

আবুলের একটি মেয়ে পটানো যন্ত্র আছে ।
ABUL HAS A DSLR CAMERA .
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×