ছাগল প্রতিপালন ও বিভিন্ন পর্যায়ে পরিচর্যা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
প্রতিপালন-
১) গর্ভবতী ছাগলের পরিচর্যা- প্রসবের ৫ - ৭ দিন আগে গর্ভবতী ছাগলকে আলাদা ঘরে রাখা প্রয়োজন৷ প্রসবের এক সপ্তাহ আগে মেঝেতে শুকনো খড়ের আচ্ছাদন দিতে হয়৷ প্রসবের এক সপ্তাহ আগে থেকে হাল্কা, তরল, গুল্ম জাতীয় ও পুষ্টিকর খাবার দিতে হয় এবং প্রতিদিন প্রায় ১০০ গ্রাম খাবার কমিয়ে দিতে হয়৷
প্রসবের সময় বিশেষ নজর রাখতে হয় যাতে বাচ্চা ঠিকমত ভূমিষ্ঠ হয় এবং ঠিক সময় ফুল পড়ে৷ ছাগল ১ থেকে ৩টি বাচ্চা দিতে পারে, প্রথম বাচ্চা প্রসবের ১৫ - ২০ মিনিট পরে দ্বিতীয়টি অথবা আরও ১৫ - ২০ মিনিট বাদে তৃতীয়টি ভূমিষ্ঠ হতে পারে৷ সেই জন্য প্রসবের জন্য বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়৷
জন্মাবার পর প্রতিটি বাচ্চাকে শুকনো পরিষ্কার কাপড় বা তোয়ালে দিয়ে পরিষ্কার করে মুছে দিতে হয়৷ নাড়ির বা নাভির দু-জায়গায় বাঁধন দিয়ে মাঝখানে কোন ধারালো কাঁচি বা ব্লেড দিয়ে কেটে ফেলতে হয় এবং ঐ জায়গায় কোন জীবাণু নাশক ঔষধ বা আয়োডিন লাগাতে হয়৷ বাচ্চা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে ফুল বা প্লাসেন্টা পড়ে যায়, কিন্তু ৮ - ১২ ঘন্টার মধ্যে না &! #2474;ড়ে, তবে চিকিত্সার ব্যবস্থা করতে হয়৷ বাচ্চা দেওয়ার ২ - ৩ দিন পর্যন্ত মা ছাগলকে হাল্কা ধরনের খাবার যেমন ভুষি জাতীয়, কচি ঘাস পাতা যুক্ত খাবার দিতে হয় এবং পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা করা প্রয়োজন৷
২) দুগ্ধবতী ছাগলের পরিচর্যা- যেসব ছাগল বেশী দুধ দেয় তাদের ক্ষেত্রে দিনে দুবার দুধ দোয়ান প্রয়োজন, সকালে ও সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে৷ ছাগলের পিছনের পায়ের চুল কেটে ফেলা প্রয়োজন৷ ছাগলকে পরিষ্কার, পরিচ্ছন্ন ও ভাল ঘরে রাখতে হবে৷ প্রতি লিটার দুধের জন্য ৪০০ গ্রাম সুষম খাবার খেতে দেওয়া দরকার৷
৩) ছাগলের বাচ্চার পরিচর্যা- সুস্থ, সবল বাচ্চা জন্মাবার পরই উঠে দাড়াতে চেষ্টা করে এবং মায়ের পালানের বাঁটে মুখ দিয়ে দুধ খাওয়ার চেষ্টা করে৷ অনেক সময় হাত দিয়ে বাচ্চার মুখে বাঁট ধরানো শেখাতে হয় যদি কোন দুর্বল বাচ্চা অসমর্থ হয়৷ ছোট, মাঝারী ও বড় আকারের দেশী ছাগলের বাচ্চার জন্মের সময় ওজন থাকে যথাক্রমে ১ - ১.৫ কেজি, ২ - ২.৫ কেজি, ১.৫ - ৩ কেজি এবং সংকর ছাগলের বাচ্চার ওজন থাকে ৩ - ৩.৫ কেজি৷
জন্মাবার এক ঘন্টা পর বাচ্চাকে গাজলা দুধ খেতে দিতে হয়৷ হলুদ রংয়ের ঐ দুধ বাচ্চাকে খাওয়ালে শরীরে এক প্রকার রোগ-প্রতিরোধ ক্ষমতা জন্মায়, তাছাড়া ঐ গাজলা দুধে খুব বেশী পরিমাণে প্রোটিন, ভিটামিন-এ ভিটামিন-ডি ও খনিজ পদার্থ থাকে৷
প্রথম দু-সপ্তাহ বাচ্চারা কেবল মায়ের দুধ খাবে৷ তারপর ধীরে ধীরে ঘাস, কচিপাতা ইত্যাদি খেতে শুরু করে৷
৪) প্রজনন পুরুষ ছাগলের পরিচর্যা- ২ মাসের মধ্যে প্রজননের জন্য ব্যবহৃত পুরুষ বাচ্চাকে বেছে নিতে হয়৷ সুস্থ, সবল বাচ্চাকে পরিমাণ মত দুধ ও পরে সুষম খাদ্য দিতে হয়৷
৫) খাসীকরণ- যেসব পুরুষ ছাগল প্রজননের কাজে ব্যবহৃত হবে না তাদের ২ মাস বয়সে বা ২ - ৪ সপ্তাহে খাসী করিয়ে নিতে হয়৷ এর সুবিধা হল দৈহিক বৃদ্ধি বেশী হয়, মাংস সুস্বাদু হয়, চামড়া ভাল মানের হয় এবং লাভের পরিমাণ ও বেড়ে যায়৷
৫) সনাক্তকরণ- ছাগলের খামারে প্রতিটি ছাগলকে চেনার জন্য একটা চিহ্ন দেওয়া হয়৷ কখনও বাচ্চার কানে চিমটে বা ট্যাগ লাগিয়ে৷ কখনও বা কানে নম্বর ছাপ (টাট্রুইং) মেরে বা কানে কাটা দাগ দিয়ে এই সনাক্তকরণ করা হয়৷ বাচ্চা জন্মাবার ১ সপ্তাহের মধ্যে এই চিহ্নিত করণ করতে হয়৷
২৮টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।