অনেকেই বিসিএস পরীক্ষা দিতে চাচ্ছেন কিন্তু সময়ের অভাবে ঠিক মন মত প্রস্তুতি নিতে পারছেন না তাদের জন্য কিছু বইয়ের সন্ধান দিলাম ।আশা করি এই বইগুলো পড়লে বিফল হবেন না ।
বিসিএসে সাধারণত (বাংলা,ইংরেজী,গণিত,বিজ্ঞান এবং সাধারণজ্ঞান) থেকে প্রশ্ন করা হবে।
বাংলা :- ১.নবম-দশম শ্রেনীর বাংলা ব্যাকরণ বইটি
২. সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও ব্যকরণ বইটি
৩.লাল নীল দীপাবলী (হুমায়ন আজাদ)
ইংরেজী:- ১.কম্পিটিটিভ ইংলিশ বইটি
২. যে কোন ভোকাবুলারি এবং এনালজি বই
৩.ইংরেজী পত্রিকা পড়বেন এবং ইংরেজী সংবাদ দেখবেন
৪. নিজের মন মত একটা গ্রামার বই (পিসি দাসের বইটা ভাল মনে হয়েছে)
গণিত:-ষষ্ঠ শ্রেনী থেকে নবম শ্রেনীর গণিত বই
২.সর্টকার্ট গণিত পদ্বতির কোন বই
বিজ্ঞান:-১.ষষ্ঠ থেকে দশম শ্রেনীর বিজ্ঞান বই ,
২.বিভিন্ন পত্রিকার বিজ্ঞান অংশ
সাধারণ জ্ঞান:-১.নবম-দশম শ্রেনীর ভূগোল,ইতিহাস,পৌরনীতি,অর্থনীতি ২.প্রতিদিনের পত্রিকা এবং যে কোন ভাল মানের গাইড ।
নির্দিষ্ট কোন গাইডের নাম উল্লেখ করি নাই আপনার পছন্দের যে কোন গাইডটি পড়তে পারেন । এবার শুরু হয়ে যাক আপনার প্রস্তুতি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


