somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রথ দেখা ও কলা বেচা………..১৮.০৭.২০১৫

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক দিন ধরেই শুনছি যে বাংলাদেশে ধামরাই উপজেলায় জগন্নাথ মন্দিরের রথ যাত্রা অনেক বিখ্যাত, প্রাচীন ও সুন্দর। যদি কেহ রথ যাত্রার ইতিহাস ও তার সমস্ত বর্ণনা জানতে চান, তবে গুলল মহাশয় সবই উত্তর দিতে পারবে, https://bn.wikipedia.org/wiki একটা লিংক ও দিলাম, আজ ঈদ উপলক্ষে ঘুরা ঘুরি , রথ দেখা ও কলা বেচার লক্ষে পরিবার সহ ঘুরে এলাম, ধামরাই এর রথ উ্যসবে। একটু সংযোজন করি, এই রথ দেখা এখনো কিছুটা অকৃত্রিম ই রয়েছে, বর্তমানে ঢাকায় যাহা হয়, তাহা স্যটেলাইট চ্যানেলের মনোযোগের কারনে……অতি কায় নাচুনি ও কুদনি হয়…….যেটা দেখে মাঝে মাঝে বাংলা লিংক এ্যড এর মতো ’বেশি বেশি’ লাগে। ভাই তুমি ভক্তি সহ রথ টানো, ট্রাক ভাড়া করে, কপালে চুলে হিন্দি গানের সাথে পোস্টার ঝুলিয়ে নাচতে হবে কেন? ইহা ডিস্টাব ছাড়া আর কিছুই না। তাই অকৃত্রিমতা জন্য ও এখন ঢাকার বাইরেই যাওয়া লাগে……..।

১) যাতায়াত পদ্ধতি……
ঢাকার অতি কাছে ধামরাই, ঈদের দিন রাস্তা ছিল ফাকা , তার উপর ঝির ঝির বৃস্টি। গাবতলী দিয়ে সোজা নাক বরাবর সাভারের স্মৃতিসৌধ, তার পাচ ছয় কিলোমিটার পরেই ধামরায়ের বাসস্ট্যান্ড। সেখান থেকে কালাম বাজারের পাশ অতিক্রম করেই রাস্তার পাশেই মন্দির পড়বে। খুবই সহজ যাওয়া। গুগল ম্যপ ও এই ব্যপারে পুরো পুরি সহায়তা দিতে পারে। Click This Link

২ ) আশে পাশে……………….
মানিকগন্ঝ জেলা হিসাবে অনেক সমৃদ্ধ। যত বারেই যাই, মুগ্ধ হয়ে যাই। আশে পাশের দৃশ্য গুলো অতি সু্ন্দর। আশে পাশের অনেক পুরাতন মন্দির ও দালান রয়েছে, তার রচনা শৈলী ভারী নান্দনিক। হাত দিয়ে স্পর্শ করলে, এখনো পুরাতন শহরের গল্প শুনতে পাবেন।

৩ )এবং রথ…..
গিয়ে দেখি, রথ টানা হবে বিকাল পাচ টায়। কিন্তু তার প্রস্তুতি পর্ব শেষ করে রাখা হয়েছে। আমার সংঙ্গে আমার মা ও বাবা এবং আঙ্কেল, আন্টি রয়েছে….। মূলত, আমি একজন দক্ষ ও অপেশাদার ড্রাইভার হিসাবেই গমন। যে কিনা, ধর্মে নাই কিন্তু উ্যসবে সবার আগে ! রথটা দেখার পর চলে গেলাম মূল মন্দিরে, বলে রাখা ভাল, মন্দির ও রথ দুটোই সংস্কার করে রাখা হয়েছে, দুই এক বছর আগে।

৪) মেলা……
রথ যাত্রা উপলক্ষে, পুরো এলাকাই একটা মেলায় পরিনত হয়। তারপর ও মন্দির ঘিরে মেলার উপস্থিতি, দেশ বিদেশ এর বহু পযটকএর ঘুর ঘুর কিছুটা আন্তর্জাতিক মাত্রার ছোয়া রয়েছে। এছাড়া দয়াল বাবা, কেবলা কাবার উপস্তিতি মেলাটাকে বৈচিত্রতা এনেছে।

৫) ভোগের প্রসাদ…………
কেহ যদি না খেয়ে যান, তাহলে বলে রাখি যে মন্দিরে টিকেট কেটে ভোগের প্রসাদ পাওয়া যায় । কোন রকম সংকোচ না করে , খেয়ে দেখবেন শেরাটনের খিচুরির খেকে কোন অংশে কম না………শুধু পার্থক্য ডেকোরেশন ও ভক্তিতে। আমার আবার ভক্তির থেকে ক্ষিদের জোর বেশি…..সুতরাং বুঝতেই পারছেন…….

৬) বেবি ডল……ও সানি লিউন……
বুঝলাম না, গেলাম ভক্তিময় জায়গায়….কিন্তু সানি আপার ‘ এই দুনিয়া পিত্তল দি’ এই গানটা কেন যেন মাথায় ঘুরছে…..পরে বুঝলাম পিতল ও কাসার দোকান দেখে ….আমার এই ভিমরতী। আসলে ধামরাই এ রয়েছে অনেক প্রাচীন পিতল ও কাসার শিল্প। সুতরাং সেই সব জায়গা ঘুরার সাথে সাথে ….গানটা গাইলেও দোষ নেই।

৭) শংঙ্খ নদী……..
ধামরাইয়ের শরীর ঘেষে ঘেষে যে নদী চলছে, তা হলো রুপময় শংঙ্খ নদী। বর্ষায় যেন, সদ্য বিবাহিত কন্যা। এ অন্চলে এসে তার রুপ দেখে যাবেন না……..বেচারী রাগ করতে পারে !

৮) তার পর……
ধামরাইএর কিছুটা পাশেই আছে , বালিয়াহাটির জমিদার বাড়ী, প্রায় পনোর কি:মি: দূরে …। এত দূরেই যখন গেছেন, আর একটু না হয় …কষ্টই করলেন, ঘুরে আসতে পারেন…..আর দেখে আসতে পারেন……আপনি কতটা দরিদ্র। আই মিন, তারা কতটুকু জমিদার ছিল…….এক দেরশো বছর আগেও তারা বর্তমান রাজা, রানীদের থেকেও ধনী জীবন যাপন করে গেছেন।
সুতরাং…….ঘুর ঘুর হুর হুর সারা বেলা….সারা দিক …..এদিক ও দিক কেটে চলে এলাম নিজের ডেরায়।
এরই মধ্যে দেখি ১২০ কি:মি: পযন্ত বেড়ানো হয়ে গেছে। মনের মধ্যে একটা গান গুন গুন করছে……’আমার এই পথ চলাতেই আনন্দ’……. ধন্যবাদ সবাই কে।

সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১:৫৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

=ভালোবাসার কাব্য=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১১


মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!

স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!

মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

×