somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ছবি

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি ছবি

যথাসম্ভব বড় স্ক্রিনে দেখতে পারলে ভাল।স্মৃতির পাতা থেকে মৌন ইতিহাস শেয়ার করা। ১৯৭২ অথবা ১৯৭৩ সালে কোন একসময় এই ছবিটি ঢাকা সেনানিবাসের কোন একখানে তোলা হয়েছিল। ইউনিফর্ম বা পোশাক-এর জামার কাপড়গুলি দুই প্রকারের এবং কাহারও কাহারও জামার হাতা কনুই-এর উপর ভাঁজ করা। এইসব লক্ষন দেখে মনে হয় ছবিটি ১৯৭২ এ তোলা হয়েছিল। “সাদাকালো” নামক একটি সাপ্তাহিক ম্যাগাজিনের সেন্টার-পেইজ হিসেবে ছবিটি ছাপানো হয় এখন থেকে ১০-১৫ বছর আগে একদিন। স্পেয়ার পৃষ্ঠা ও ছিল। ঐরকম একটি পৃষ্ঠা আমার সংগ্রহে বাধাঁনো আছে। ছবিতে বঙ্গবন্ধুর ডানদিকে মানে দর্শকদের দৃষ্টিতে বাম দিক থেকে।

ছবিতে যারা দাড়িয়ে আছেন, বাম দিক থেকে একে একে পরিচয় (সকলের নাম ও সঠিক তৎকালীন র‌্যাংক মনে নাই) নিম্নরুপঃ
(১) ক্যাপ্টেন নাসির উদ্দীন। (২) ক্যাপ্টেন ফজলুল কবির। (৩) লেফট্যানেন্ট অথবা ক্যাপ্টেন কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। (৪) লেফট্যানেন্ট অথবা ক্যাপ্টেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। (৫) ক্যাপ্টেন আজিজুর রহমান বীর উত্তম (৬) মেজর হারুন আহমেদ চৌধুরী বীর উত্তম। (৭) ক্যাপ্টেন অথবা মেজর বজলুল গনি পাটোয়ারী বীর প্রতীক। (৮) ব্রিগেডিয়ার অথবা মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম। (৯) বঙ্গবন্ধুর ডানে একটু পিছনে ক্যাপ্টেন অথবা মেজর খন্দকার আব্দুর রশীদ। (১০) সর্ব মাঝেঃ বঙ্গবন্ধু। (১১) বঙ্গবন্ধুর বামে একটু পিছনে নাম মনে নেই। (১২) ব্রিগেডিয়ার অথবা মেজর জেনারেল কে এম সফিউল্লাহ বীর উত্তম। (১৩) মেজর অথবা লেফট্যানেন্ট কর্নেল মঈনুল হোসেন চৌধুরী বীর বিক্রম। (১৪) কর্নেল অথবা ব্রিগেডিয়ার খালেদ মোশররফ বীর উত্তম। (১৫) ক্যাপ্টেন অথবা মেজর হেলাল মোর্শেদ খান বীর বিক্রম। (১৬) লেফট্যানেন্ট ইসমত আহমেদ চৌধুরী। (১৭) নাম মনে নেই। (১৮) ক্যাপ্টেন অথবা মেজর হাফিজ উদ্দীন বীর বিক্রম। (১৯) মেজর ফারুক রহমান।

বসা অবস্থায় দর্শকদের দৃষ্টিতে বাম দিক থেকেঃ
(১) লেফট্যানেন্ট ওবায়েদ-উল-হক।(২) সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট চৌধুরী মোহাম্মদ আলী। (৩) সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট জামশেদ অথবা সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট আব্দুল্লাহ। (৪) সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট গিয়াস উদ্দীন। (৫) সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট হাশমি মোস্তফা কামাল। (৬) সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট মইনুল ইসলাম। (৭) সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট জয়নুল আবেদীন। (৮) সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট আকবর ইউসুফ। (৯) সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট ওয়াকার হাসান বীর প্রতীক। (১০) নাম মনে নেই।

বিশেষ দ্রষ্টব্য। কয়েকজন আমাদের অতি ঘনিষ্ট সহকর্মী ও সহযোদ্ধা কেহ কেহ ঐ সময়ে ঢাকা সেনানিবাসে ছিলেন , আবার কেহ কেহ অন্য সেনানিবাসে ছিলেন। উভয় ক্ষেত্রেই কিন্তু ছবিতে অনুপস্থিত অথবা উপস্থিত থাকলেও আমি সনাক্ত করতে পারি নাই বলে দুঃখিত। অন্যকেহ সনাক্ত করে দিতে পারলে, কৃতজ্ঞ থাকব এবং ইতিহাস সমৃদ্ধ হবে। যাদেরকে স্মরন করছি সেই নামগুলি -( সকলের র‌্যাঙ্ক তৎকালীন) যথাঃ
(১) সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট সাঈদ আহমেদ বীর প্রতীক,(২)সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট নজরুল ইসলাম ভুইয়্যা বীর প্রতীক,(৩) সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট জামিল ডি আহ্সান বীর প্রতীক। (৪) সেকেন্ড লেফট্যানেন্ট অথবা লেফট্যানেন্ট মমতাজ। (৫) ক্যাপ্টেন অথবা মেজর মোঃ আইনুদ্দীন বীর প্রতীক। (৬) ক্যাপ্টেন অথবা মেজর আব্দুল গাফ্ফার হালদার বীর উত্তম। (৭) ক্যাপ্টেন অথবা মেজর মোঃ মতিউর রহমান বীর প্রতীক। (৮) মেজর এ এস এম নাসিম বীর বিক্রম। (৯) ক্যাপ্টেন অথবা মেজর আব্দুল মতিন বীর প্রতীক। (১০) ক্যাপ্টেন অথবা মেজর সুবিদ আলী ভুঁইয়্যা।

(মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহম্মদ ইব্রাহীম বীর প্রতীক- এর নিকট থেকে ছবিটি পাওয়া।)
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×