somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ ম এরশাদের শাসনামল - ১

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ ম এরশাদের শাসনামল - ১
------------------ ডঃ রমিত আজাদ

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ইদানিং হ ম এরশাদের নাম একটু বেশি বেশি শোনা যাচ্ছে। মাঝে মধ্যে কথায় কথায় দু'একজন বলেই বসেন, "এরশাদের সময়ই ভালো ছিলো।" এই জাতীয় মন্তব্য শুনলে মনটা খারাপ হয়ে যায়। গোল্ড ফিশের মতো আমাদের স্মৃতি। খুব দ্রুতই সবকিছু ভুলে যাই। আমার অবাক লাগে! আমরা কি করে ভুলে যাই যে 'স্বৈরাচার' ও 'এরশাদ' এ দুটো কথা বাংলাদেশে প্রতিশব্দ হয়ে গিয়েছে। রাজধানী ঢাকার বুকে এখনো রয়েছে নূর হোসেন চত্বর, যার বুকে পিঠে লেখা ছিলো 'গণতন্ত্র মুক্তি পাক', 'স্বৈরতন্ত্র নিপাত যাক'।

১৯৮২ সালের ২৪শে মার্চ, আমাদের স্বাধীনতা দিবসের ঠিক দু'দিন আগে সেনাপ্রধানের আসনে বসে থাকা এরশাদ হঠাৎ করেই নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে সরিয়ে ক্ষমতা দখল করেন। এরপর একের পর এক ঘটতে থাকে নাটক। জনগণের ইচ্ছা, আকাঙ্খা, মতামত কোন কিছুর তোয়াক্কা না করে একনায়কত্ব প্রতিষ্ঠা করেন তিনি। এরশাদের ৯ বছরের শাসনামলে দেশ বিশৃঙ্খলার স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। এরশাদ নিজে যেমন দুর্নীতি করেছেন, অন্যকেও দুর্নীতির সুযোগ করে দিয়েছেন। তার ইঙ্গিতে একদিকে গুলি করে ট্রাক চালিয়ে যেমন ছাত্র হত্যা হয়েছে, তেমনি অন্যদিকে তিনি টুপি মাথায় মসজিদে ছুটে গিয়ে মিথ্যাচার করেছেন। নিজে যেমন তেমনি সমগ্র জাতির মোরাল ক্যারেক্টারও বিনষ্ট করেছেন। দুর্নিতি ও অনৈতিকতাকে তিনি যেভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, ইতিহাসে তা বিরল।

তার দুর্নিতির মাত্রা এত বেশী ছিলো যে একটি বিদেশী পত্রিকা ১৯৮৬ সালে ফ্রন্ট পেজ নিউজ করেছিলো - Ershad, richest president from the poorest country। এই দুর্নিতিবাজ নীতি-নৈতিকতা বিবর্জিত ব্যাক্তিটির প্রতি দেশপ্রেমিক প্রতিটি মানুষ এত বেশী বিতশ্রদ্ধ ছিলো যে, তাকে অপসারন করার জন্য দিনের পর দিন সংগ্রাম করেছে। কিন্তু নির্লজ্জ্ব এই ব্যাক্তিটি সিন্দাবাদের ভুতের মত দেশের ঘাড়ে চেপে ছিলো।
তাই এরশাদের প্রকৃত রূপ বোঝাতে প্রখ্যাত শিল্পী পটুয়া কামরুল হাসান একটি বিখ্যাত কার্টুন এঁকেছিলেন। সেই কার্টুনের ক্যাপশন ছিল—‘দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে।’

১৯৮২ সালের ২৪শে মার্চ এরশাদ যখন ক্ষমতা দখল করে আমি তখন প্রায় বারো বছরের এক চঞ্চল বালক, আর ১৯৯০ সালের ৬ই ডিসেম্বর তিনি যখন ক্ষমতাচ্যুত হন আমি তখন ২০ বছরের বয়সের একজন উদ্দাম তরুণ। এই উদ্দাম তরুণরাই এরশাদের কাল হয়েছিলো। সকল প্রকার হুমকি, ত্রাস ও ভীতি উপেক্ষা করে তারা একযোগে নেমে এসেছিলো রাজপথে। উত্তাল রাজপথে তখন একটিই কথা, এরশাদ তুমি বাংলা ছাড়ো। এরশাদ বাংলা না ছাড়লেও ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলো।

এরপর ছয় বছরের জেল, আবার রাজনীতি, সংসদে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থন, মহাজোটে যোগদান, ক্ষণে ক্ষণে গিরগিটির মতো রং পাল্টানো, অতঃপর ভাবগতিক দেখে মনে হচ্ছে আবারও রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। খুব সম্ভবত তিনি প্রতিশোধ নিতে চান। দেশের মানুষকে একহাত দেখে নিতে চান, মনে মনে ভাবনা "তোমরা আমাকে ক্ষমতাচ্যুত করেছ? দেখো আমি আবারো রাষ্ট্রপতি হয়েছি!"


উচ্চকন্ঠে বলতে চাই - দেশের সবার মেমোরী গোল্ড ফিশের মত নয় যে, অল্পক্ষণ পরেই তা ভুলে যাব। একজন অতি সাধারণ মানুষ হিসাবে আমি তার পুরো সময়টাই দেখেছি। সেই শ্বাসরুদ্ধকর সময়ের অনেক কিছুই আমার স্মৃতিতে গ্রন্থিত আছে। দেশের মানুষের মনে সেই সবকিছু আবার জাগিয়ে তুলতে আমি ধারাবাহিকভাবে এই সিরিজ লিখে যাবো। পাঠকদের গঠনমূলক মন্তব্য কামনা করছি।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×