somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেশের মাটিতে কেন বিদেশী পতাকা উড়েছিলো?

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার দেশের মাটিতে কেন ভীনদেশী পতাকা উড়েছিলো?
-------------------------------------------- ডঃ রমিত আজাদ

প্রাচীন কালের গোত্রগুলোর মধ্যে ছিলো গোত্রচেতনা। এই গোত্রচেতনার একটি মূর্ত রূপ ছিলো টোটেম। গোত্রগুলোই কলেবরে বড় হয়ে ইতিহাসের নানা চড়াই উৎরাই পেরিয়ে আজ জাতিতে রূপ নিয়েছে। আর আধুনিক যুগের টোটেম হলো জাতীয় পতাকা। আমার দেশের মাটিতে আমার পতাকা উড়ছে মানে, এখানে সবকিছু আমাদের মত করেই হচ্ছে। শাসন ক্ষমতায় রয়েছি আমরাই। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, ভাবধারা ও জীবনযাত্রাই প্রাধান্য পাচ্ছে। রাজা আমাদের রাজ্য আমাদের।

যখনই একটি দেশের মাটিতে ভীনদেশী পতাকা উড়তে থাকবে, এই প্রতীক দ্বারা এটাই স্পষ্ট যে, কোন কিছুই আর ঐ দেশের জনগণের নয়। ঐ দেশের জনগণের সংস্কৃতি, ঐতিহ্য, ভাবধারা ও জীবনযাত্রাই কোন কিছুই প্রাধান্য পাচ্ছে না, কারণ রাজা তাদের নয়, রাজ্য তাদের নয়। তবে কার রাজ্য? যেই দেশের পতাকা উড়ছে সেই দেশের রাজ্য।

আমাদের এই সোনার দেশেও একবার ভীনদেশী পতাকা উড়েছিলো। ঘটনা আজ থেকে আড়াইশো বছর আগের। এদেশে একজন তরুণ নবাব ছিলেন, নাম তার সিরাজউদ্দৌলা। শৌর্য-বীর্য, অর্থ-বিত্ত, দৈহিক সৌন্দর্য্য সবই ছিলো তার। সবচাইতে বেশী যেটা ছিলো তা হলো দেশপ্রেম। এতো কিছুর পরেও তিনি দেশরক্ষা করতে পারলেন না?

নবাবের ছিলো এক সিপাহ্‌সালার, মীর জাফর আলী খান তার নাম। শৌর্য-বীর্য তারও ছিলো কিন্তু তার মধ্যে যেটা ছিলোনা তা হলো ঈমান। ঈমান যার না থাকে সে করে বেঈমানী। সেটাই করেছিলো মীর জাফর, বেঈমানী করেছিলো সে নিজ দেশের মানুষের সাথে। যে দেশের মানুষ বিশ্বাস করে তার হাতে দেশরক্ষার যাবতীয় ভার তুলে দিয়েছিলো, সেই বিশ্বাসের কোন মূল্য সে দেয়নি, করেছিলো বিশ্বাসঘাতকতা। শুধু নিজের স্বার্থই দেখেছিলো এই বেঈমানটি। দেশের কথা একটুও ভাবেনি সে। নিজে সিংহাসনে বসতে পারলো কিনা সেটাই বড় কথা। সেই ঘৃণ্য উদ্দেশ্য বাস্তবায়িত করতে সে সাহায্য নিয়েছিলো বিদেশী শত্রুদের।

তারপর কি হলো? সিংহাসন সে পেলো ঠিকই কিন্তু তার পিছনে লুকিয়ে ছিলো বিদেশী শত্রুদের মুচকি ক্রঢ় হাসি। বেঈমানকে কেউই বিশ্বাস করেনা, সেই বিদেশীরাও মীর জাফরকে বিশ্বাস করেনি। এক বছরের মাথায়ই তাকে সিংহাসন ছাড়তে হলো। ক্ষমতা চলে গেলো বিদেশীদের হাতে। আমাদের দেশের মাটিতে উড়লো ভীনদেশী পতাকা। পরবর্তি দু'শো বছর আমাদের কোন জাহান্নামে থাকতে হয়েছিলো এটা ইতিহাসের পাতা খুললেই পাওয়া যায়।

বেঈমান মীর জাফর! নিজেও মরলি, আমাদেরকেও মারলি!!!

ইতিহাস থেকে শিক্ষা নেয়া উচিৎ, আমাদের সজাগ থাকতে হবে আমার দেশের মাটিতে কিছুতেই যেন ভীনদেশী পতাকা না ওড়ে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×