পথের পাশে জীবন
---------------- ড রমিত আজাদ
পথের পাশেই জন্ম হলো,
পথের পাশেই বেড়ে ওঠা,
পথের পাশেই শিশুবেলা,
পথের পাশেই অসু কাটা।
পথের মতই এবড়ো-থেবড়ো
সেই আদমের জীবনের ধারা
পথের মতই এদিক-সেদিক
নিরুদ্দেশী ছন্নছাড়া।
তাদের সাথে সবাই মিলে
খেলছে কি এক নিঠুর খেলা!
কে খেলোয়াড়? নিসর্গদেব?
সমাজপতি? নীতিওয়ালা?
পথের পাশে পেটের দায়ে
ফুল কুড়িয়ে মালা বানায়,
ফুলের ভাগ্য তাদের তো নেই,
তাদের শ্রমে পরের দেহে,
শোভা বাড়ে, বাজে সাঁনাই।
নিত্য রূপে, নতুন ভবে,
ছয়টি ঋতু আসবে-যাবে,
পথের পাশে ভুবন ঘিরে,
একটি কেবল ঋতু রবে,
কাঠফাটা সে রৌদ্র যা হোক,
হাড়কাঁপানো শীতের দাপট,
সবই সমান পথের পাশে!
হোক সে পাকায়, হোক সে ঘাসে।
উন্নয়নের জোয়ার যে বয়,
স্বদেশ জুড়ে, বেশ-অতিশয়,
কি আনন্দ, কেমন উচ্ছাস!
ফ্লাই ওভারে রূপের আভাস!
ঐ শিশুদের জীবন জুড়ে,
নাই যে আলো, নাই যে বাতাস,
কান পাতলে শুনতে পাবে,
পথের পাশে দীর্ঘনিশ্বাস!!!
আলোচিত ব্লগ
মতামত পোস্ট: বাহাদুর পাকিদের আসল চেহারা (রিপোস্ট)

‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।