somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কখনো কখনো খুব কাঁদতে ইচ্ছা করে

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কখনো কখনো খুব কাঁদতে ইচ্ছা করে
---------------------- রমিত আজাদ

কখনো কখনো খুব কাঁদতে ইচ্ছা করে,
মন খুলে কাঁদতে চাই
বুক ফেটে বেরিয়ে আসা, এক সমুদ্র কান্না।
কেন কাঁদবো না বলতো?
আমি তো নিরাবেগ কলের পুতুল নই!

দুঃখগুলো লুকোতে চাইনা,
দুঃখগুলো কান্না হয়ে ঝরুক,
লহু পললের মত এই দেহে আরো আছে জল,
মনের আবেগ আঁখিপথে সেই নীর হয়ে পড়ুক।

তুমি আসবে বলেও যখন আসোনা,
তখন খুব কাঁদতে ইচ্ছে করে,
ফোন ধরবে বলেও যখন ধরোনা,
তখন খুব কাঁদতে ইচ্ছে করে।

তোমার মন খুব খারাপ
এই বুঝে কাঁদতে ইচ্ছে করে,
তুমি প্রতীক্ষায় ছিলেনা,
এই জেনে কাঁদতে ইচ্ছে করে।

বর্ণিল লাল সৈকতের মাঝে,
ছাইরঙা কাঠের সেতুর উপর বসে
হাটুতে মুখ গুজে কাঁদতে ইচ্ছে করে,
সোনারগাঁর মর্মর প্রাসাদের
সদরস্থ পদ্মদিঘির প্রসাধিত ঘাটে বসে
উদ্বাহু উন্মুখ হয়ে কাঁদতে ইচ্ছে করে।

দেশটার করুণ অবস্থা দেখে
চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে,
ফুলশূণ্য রিক্ত উদ্যান দেখে,
বুক ভেঙে কাঁদতে ইচ্ছে করে।

ভালোবাসার মানুষটা যখন ভুল বোঝে
তখন খুব কাঁদতে ইচ্ছে করে,
রুবিকন নদী পার হতে চেয়েও পারিনি,
এই ভেবে কাঁদতে ইচ্ছে করে।

যা ঘটার তা ঘটে গেছে বলে,
আমি কি আর কাঁদবো না?
কে বলে তা শেষ?
আমি তো তার সন্নিধি
এখনো স্পষ্ট অনুভব করি।

হয়তো আমি একেবারেই কাঁদতাম না,
যদি জানতাম, তুমি হাসছো।
কিন্তু আমি জানি,
তন্দ্রাহীন নিশি তমসায় তুমিও কাঁদো।
তাই আমার,
খুব খুব করে কাঁদতে ইচ্ছে করে,
কারণ,
এর চেয়ে বেশী আমার আর কিছুই করার নাই।

Think of shedding tears at times
-------------------------- Ramit Azad

10:41 hours, 7th December, 2015,
Dhaka

(ছবিঃ সংগৃহিত)
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩০
২০টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×