
দূষিবে কাহারে?
------------- রমিত আজাদ
একরাশ রূপ যদি মুগ্ধতা নিয়ে আসে দ্বারে,
তবে কি উঠিবে না ঝড় সেতারের তারে?
আমি কি বাজাবো না বাঁশী, মহুয়ার ভোরে?
দূষিবে কাহারে তখন এই হাওয়ার মাতমে?
আমারে না তাহারে?
(ফেসবুকে আমার টাইমলাইনে প্রকাশিত ১৭/১২/২০১৫ ভোর রাতে)
তুমি কি ভেবেছ রাণী?
------------- রমিত আজাদ
তুমি কি ভেবেছ রাণী?
নিরবধি বহিবে যামিনী,
এমনই তমসা ধরিয়া আপন বুকে?
আর রহিবে তোমার পুরী অবিচল সুখে?
জেনে রেখো তবে মায়াবিনী,
যামিনি ফুরায়ে ফোটে উজালা উষসী,
তমসা ঘুচাবে আলো, তন্দ্রাহীন নিশি,
জাগিবে জনপদ রোষে, তরঙ্গে উথলি,
ভাসিবে কল্মষ তব প্লাবনের তোড়ে,
দেখিবে নাচিবে তরু নির্মল ভোরে।
নাকি কোন ছল?
------------- রমিত আজাদ
সাঁঝের আঁধারে স্বল্প আলোয়
তোমার কপোলে জল,
ব্যথাতুর মন তুলে দিলো জ্বালা,
একি খাঁটি, নাকি কোন ছল?
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




