somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ কি দিবস? (পলাশী থেকে বাংলাদেশ)

২৩ শে জুন, ২০১৬ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ কি দিবস? (পলাশী থেকে বাংলাদেশ)
---------------------- ড. রমিত আজাদ

আজ সকালে ক্লাসরুমে এসে ছাত্র-ছাত্রীদের প্রশ্ন করলাম, "আজ কি দিবস?" সবাই মুখ চাওয়া-চাওয়ি করলো। কেউ কিছু বলতে পারলো না। উল্টো প্রশ্ন করলো, "আজ কি দিবস স্যার?" আমি বললাম আজ ২৩শে জুন। আরেক দফা মুখ চাওয়া-চাওয়ি করলো সবাই। "২৩শে জুনে কি হয়েছে স্যার?" বিরক্ত হয়ে বললাম, "আজ পলাশী দিবস। জানা নেই?" আবার কয়েকজনের মুখে বিস্ময়। আমি বললাম, "পলাশী সম্পর্কেও কি ধারনা নেই?" এবার দুয়েকজন বললো, "জ্বী, পলাশীর যুদ্ধ।" আমি বললাম, "কি হয়েছিলো এই দিনে?" চুপ করে আছে সবাই। আমি বিস্মিত না হয়ে পারলাম না। কোন পথে যাচ্ছে দেশ? আমাদের ইতিহাসের এতো গুরুত্বপূর্ণ এই দিবসটি সম্পর্কে নতুন প্রজন্মের ধারনা এত ক্ষীণ! এর আগেও একবার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রশ্ন করে জেনেছিলাম যে দখলদার ইস্ট ইন্ডিয়া কোম্পানী সৃষ্ট ১৭৭০ (বাংলা ১১৭৬) সালের ভয়াবহ দুর্ভিক্ষ সম্পর্কে, এমনকি উইনস্টন চার্চিলের সৃস্ট ১৯৪৫-৪৬ সালের দুর্ভিক্ষ সম্পর্কেও কোন ধারনা নেই তাদের।

এর সম্ভাব্য কারন কি হতে পারে? - দেশের স্কুল-কলেজে ইতিহাস ঠিকভাবে পড়ানো হয়না? স্কুল-কলেজের পাঠ্যপুস্তক গুলোতে ঐসব আর উল্লেখ করা নেই? বর্তমান জমানার ছাত্র-ছাত্রীদের এইসব নিয়ে কোন আগ্রহ নেই? সরকারী উদ্যোগের অভাবে দিনটি ভুলতে বসেছে সবাই? আমাদের দেশে প্রায় প্রতিটি রাজনৈতিক দলই নানা রূপে জাতীয়তাবাদের কথা বলে, আজকাল আন্তর্জাতিকতাবাদী কম্যুনিস্টরাও রাজনৈতিক কৌশল হিসাবে জাতীয়তাবাদী বক্তৃতা দেয়, অথচ এত গুরুত্বপূর্ণ ইতিহাস নিয়ে তাদের মধ্যে কোন চেতনাই কাজ করেনা? না কি উদ্দেশ্যমূলকভাবে সুপরিকল্পিতভাবে আমাদের জাতির স্মৃতি থেকে মুছে দেয়া হচ্ছে ইতিহাসের ঐসব রক্তাক্ত অধ্যায়? সেই সাথে কি মুছে দেয়া হচ্ছে আমাদের পূর্বপুরুষদের দুঃখ-বেদনা ও সংগ্রামী জীবনের সাফল্যগাঁথা?

পলাশী সম্পর্কে এই ব্লগে আমি ইতিপূর্বে কয়েকবার লিখেছি, তাই আজ আর নতুন করে লিখতে চাইনা। শুধু তাদের লিংক নীচে দিয়ে দিলাম


আজ ঐতিহাসিক পলাশী দিবস
http://www.somewhereinblog.net/blog/ramit/30048918

পলাশীর শিক্ষা
http://www.somewhereinblog.net/blog/ramit/29960035

যে জাতি তার অতীত জানেনা, ভবিষ্যতে পথ চলা তার জন্য কঠিন। অতীত থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যতের পরিকল্পনা করতে হয়। পলাশীর শিক্ষা আমাদের জাতির জন্যে অতীব গুরুত্বপূর্ণ। ইংরেজ জাতি আমাদেরই দেশে বসে আমাদেরই সম্পদ ভোগ করেছিলো, আর আমাদেরই দেশে বসে আমাদেরকে চাকর খাটিয়েছিলো। তাদের সেই সুযোগ করে দিয়েছিলো এদেশীয় মীরজাফরেরা। আমাদের সতর্ক থাকতে হবে পলাশীর ভুলের যেন পুনরাবৃত্তি না ঘটে। এই পবিত্রভূমি যেন আর কোনদিনও বিদেশী সৈন্যদের পদভারে প্রকম্পিত না হয়।



নেটিভদের পরিচর্যায় আয়েশ করছে বৃটিশ অফিসার


স্বাধীনতা চাওয়ার অপরাধে ফাঁসী হচ্ছে দেশপ্রেমিকদের



বোঝা কাঁধে, এই বোঝা আমরা বয়েছিলাম দুইশত বছর








খাদ্যশস্যের ভান্ডারভূমি বাংলায় দুর্ভিক্ষের করুণ চিত্র
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৭
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

×