somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূমিকম্প আতংক

১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভূমিকম্প আতংক
--------------- রমিত আজাদ

কয়েকদিন যাবৎ ভূমিকম্প আতংকের কথা শুনতে পাচ্ছি। এই প্রসঙ্গে পুরাতন একটা ঘটনা মনে পড়ে গেলো। ২০০৫ সালের কথা। আমি তখন মস্কোতে কর্মরত। আমার এক রুশ বন্ধু ছিলেন। তিনি পেশায় একজন প্রোগ্রামার। আমাদের কোম্পানীর সফটওয়্যার তৈরী করে দিতেন। সপ্তাহে দু'একবার আমাদের অফিসে আসতেন। সেই সূত্র ধরে তাঁর সাথে আমার পরিচয়। পেশাগত সম্পর্ক হলেও তাঁর সরলতা, ভদ্রতা ও বন্ধুভাবাপন্ন মনোভাবের কারণে তাঁর সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়। একদিন তিনি আমাকে বললেন, "আসছে সামারে কি আপনি মস্কোতে থাকবেন?" আমি বললাম, "হ্যাঁ, থাকবো।" তিনি বললেন, "না থাকলে হয়না? ছুটিটা বাইরে কোথাও কাটান।" আমি বললাম, "কেন?" তিনি বললেন, "মস্কোতে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে।" আমি যখন সিঙ্গল ছিলাম তখন এইসব কথা নিয়ে মাথা ঘামাতাম না, কিন্তু সংসারী হওয়ার পর থেকে পরিবারের নিরাপত্তা নিয়ে ভয় পাই। তাই উদ্বেগের সাথে জানতে চাইলাম, "তাই? কে বলেছে? কিসের উপর ভিত্তি করে বলেছে?" (এখন পর্যন্ত ভূমিকম্পের চুলচেরা পূর্বাভাসের বৈজ্ঞানিক কোন পন্থা আবিষ্কৃত হয়নি এটা আমি জানি, বরং এখনো এই বিষয়ে একটা অবৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হয়, তা হলো পশুপাখীদের ই.এস.পি. ক্ষমতার উপর নির্ভর করা ও তাদের গতিবিধির উপর নজর রাখা) বন্ধুটি বললো, "একজন পাদ্রী টিভিতে বলেছেন।" আমি বললাম, "পাদ্রী মশায়ের এহেন ধারনার ভিত্তি কি? লোকেই বা তা বিশ্বাস করছে কেন? বাউমুনস্কি বিশ্ববিদ্যালয়ের মত বিশ্বখ্যাত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট হয়ে তুমিই বা এসব অবৈজ্ঞানিক মতামতে বিশ্বাস করছো কি করে?" তিনি বললেন, "মস্কো অনাচারে ভরে গিয়েছে। পৃথিবীর ইতিহাস মনযোগ দিয়ে পাঠ করলে দেখা যায় যে, যখনই কোন সমাজ অনাচারে ভরে যায়, তখনই সেখানে কোন না কোন প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে। সবকিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকেনা।" এবার আমার ধাক্কা খাওয়ার পালা। মস্কো যে অনাচারে ভরে গিয়েছে তা তো আমি নিজের চোখেই দেখছি। আর ইতিহাস বই-এ নিজেই পড়েছি বিভিন্ন সময়ে বিভিন্ন জনপদের উপর নেমে আসা দুর্যোগের কথা। এরপর সাইকোলজিকাল কারনে পুরো সামারটা খুব ভয়ে ভয়ে ছিলাম। তবে পুরো সামার পার হয়ে যাওয়ার পরও কোন ভূমিকম্প হলো না। একটি অশুভ সময় পার করতে পেরেছি ভেবে মনে মনে খুশি হলাম। সামার শেষে বন্ধুটি আবার অফিসে এলো। তার পরনে টি শার্ট, জিনসের প্যান্ট আর পায়ে বাংলাদেশী স্টাইলে একটা চামড়ার চপ্পল। চপ্পল দেখে অবাক হলাম, এভাবে চপ্পল পড়ে কাউকে কখনো অফিসে আসতে দেখিনি, তাছাড়া তাঁকেও অনেকটা বিধ্বস্ত মনে হচ্ছিলো। তাঁকে দেখে একগাল হেসে আমি বললাম, "বন্ধু কই? সামার পার করলাম, ভূমিকম্প তো হলোনা?" বন্ধু আমার দিকে তাকিয়ে বিষাদগ্রস্ত কন্ঠে বললো, "আমার জীবনে সেই ভূমিকম্প হয়েছে।" আমি বিস্মিত কন্ঠে বললাম, "তার মানে?" তিনি ভারাক্রান্ত কন্ঠে উত্তর দিলেন, "আমার বিবাহ বিচ্ছেদ ঘটেছে। আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গিয়েছে।" একটা ভালো ধাক্কা খেলাম। কয়েক মাস আগে আমি তাঁকে স্ত্রী ও শিশুপুত্রসহ দেখেছিলাম একটি মেট্রো স্টেশনে। খুব সুখী পরিবার মনে হয়েছিলো। তাদের মধ্যে এরকম একটা ঘটনা ঘটবে আশা করিনি। বুঝলাম, ভূমিকম্প বিষয়টি সিম্বলিক, এটা মানুষের জীবনে নানা ভাবেই আসতে পারে!
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫৭
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×