somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব কবিতাই তোমার ছবি

২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব কবিতাই তোমার ছবি
---------------------------------- রমিত আজাদ



কুজ্ঝটিকা-কূহেলিকার হিম রহস্য আড়ালে,
সপ্ত পাথার তের নদীর দূর পারেতে হারালে।
সবাই যখন পড়ছে সুখে আমার লেখা কবিতা,
তুমিই তখন কাব্য লেখ, কোন বিরহে ভাবি তা!

নিদ্রাসুখে বিশ্ব-নিখিল, চন্দ্র শুধু তন্দ্রাহারা;
শশীর সাথে জাগি নিশি আমি আরেক ভাগ্যহারা!
"হারিয়ে গেছে অনুভূতি" তুমি যেদিন বললে আমায়,
অশ্রু আমার উথলে উঠে বাষ্প হলো জ্যোৎস্না-ধারায়!

তোমার প্রেমের সুধা-গরল রক্তে আমার রয় মিশে,
তোমার স্মৃতি কাঁদায়-হাসায় এটাই বা আর কম কিসে?
দস্যু ছিলাম তাইতো আমি লুট করেছি সব তোমার,
কোনটা তুমি রাখলে মনে, 'অপরাধ' না 'প্রেম' আমার?

তোমার ব্যথায় ভাসি-ডুবি, তোমায় স্মরেই গান রচি,
অর্থবিহীন জীবন নিয়েই মরার মতই আজ বাঁচি।
ভুল করে তো ফুল ফোটে না! পুষ্প হাসে অর্থময়!
বৃষ্টিধারাই ভরায় নদী, ছোটায় তাকে ছন্দময়!

অপেক্ষা কি খুব যাতনার, তৃষ্ণা চাপা কষ্টকর?
আপন ছিলো যে জন আমার, সেই যে হলো কত পর!
মালা বদল হোক বা না হোক, বধূই ছিলে তুমি মোর,
পালা বদল ছিঁড়লো হৃদয়, ভাঙ্গলো তব মনের ঘর!

প্রিয়া কাঁদে বিস্মরণে, নি:সারিয়া জলছবি রূপ,
নিরম্বু মেঘ বিস্ফোরিছে, বাষ্পীভূত সৌরভী ধূপ।
ঘর বাঁধার এক স্বপ্ন ছিলো, এক ঠিকানার সুখসদন,
দু'জনার আজ দুই ঠিকানা! দুই নিবাসে দুইটি মন!

রাত গভীরে কান পেতে দাও, শুনতে ধ্বনি অম্বরে;
কান্না ভেসে ঢুকবে কানে, ঝড় উঠাবে রোজ ভোরে।
জানতে চাও কি অধীর হয়ে, কেন আমি হলাম কবি?
অসঙ্কোচে জানাই তবে, 'সব কবিতাই তোমার ছবি'।

-------------------------------------------------------------------------

রচনাতারিখ: ১৪ই নভেম্বর, ২০১৯ সাল
সময়: সন্ধ্যা ৬টা ৪৩ মিনিট

My All Poems are Depicting You
------------------------- Ramit Azad

(ইতিপূর্বে প্রকাশিত)

ছবি আকাশজাল থেকে নেয়া
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×