somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুবাই ২০১, ২০২, ২০৩, ২০৪, ২০৫

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রুবাই ২০১, ২০২, ২০৩, ২০৪, ২০৫
---------------------------------- রমিত আজাদ




২০১।
তুমি আছো, আমিও আছি, তবু যেন কেউ নাই!
এত বড় বিশ্ব নীড়ে, তোমার আমার খোঁজ নাই?
কার হৃদয়ের ক্ষত মুছে, ঘুম ভাঙিয়ে কে জাগে?
মান-অভিমান তুলে রেখে, কে খুঁজবে কার আগে?

২০২।
চোখের জলের কালি দিয়েই রুবাই লেখা যাবে,
ছোট্ট চোখেই সাগর আছে, লক্ষ মানিক পাবে।
এক আঘাতেই সাগর হলো দুইটি আঁখির ধারা,
সাগর জলে তোমার ছবি, হাতছানি দেয় তারা।

২০৩।
গোলাপ ফোটে খুকীর মুখে, বাগান ভরা পুষ্প!
পূর্ণ তিথির চন্দ্র হাসে, আকাশ ভোলে দুঃখ!
দৃষ্টি যদি মিষ্টি ছড়ায়, বাতাস কি আর কাঁদবে?
পরশ-পাথর যাদুর ছোঁয়ার স্বর্ণ-কনক বাঁধবে!

২০৪।
মসৃণ তার রেশমী চুলে স্বর্ণালী রোদ ঝলকে ওঠে,
মুক্তো ঝরা হাসির রেখায় শুভ্রতনু শিউলি ফোটে।
নীলাম্বরী আঁচল তাহার বিজয় নিশান তীব্র উড়ে,
পরাজিতের দুঃখ-ত্রাসে তপ্ত হাওয়ায় হৃদয় পুড়ে!

২০৫।
পাষান আমি, কুসুম তুমি, বুঝিনি তা অনেক কাল,
তোমার মনটা মিষ্টি ছিলে, আমি ছিলাম শুধুই ঝাল!
অপরাধ সব আমার ছিলো, তুমিই ছিলে ফুলকলি!
এখন শুধু চাইবো ক্ষমা, জোড়হাতে তো তাই বলি।

---------------------------------------------------------------
রচনাতারিখ: ২৫শে নভেম্বর, ২০১৯
সময়: রাত ১টা ১৭মিনিট

Rubai 201, 202, 203, 204, 205
--------------------- Ramit Azad











সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৪৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×