somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুবাই ২০৬ - ২১৫

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রুবাই ২০৬, ২০৭, ২০৮, ২০৯, ২১০
---------------------------------- রমিত আজাদ




২০৬।
এই জীবনের গল্প অনেক, অল্প কথায় চলবে না,
কথায় কথায় জমবে মেলা, স্বল্পকালে ভাঙবে না।
শেষ নেই যার এমন পুঁথি চলছে লিখে লক্ষ জন,
চোখ বুলিয়ে পাতায় পাতায়, ভরছে মনন এই ভূবন।

২০৭।
কি চায় নদী? কোথায় ছোটে? কি দেখে যায় পথে?
নদীর কথা কেই বা শোনে? কে যাবে তার সাথে?
সাক্ষী নদী সব গোপনের, বলবে সে তা কাকে?
কান্না-হাসির ফানুস ওড়ে নদীর বাঁকে বাঁকে!

২০৮।
ঝলমলে এক প্রেক্ষাপটে সুহাসিনী-র হাসির ঝলক!
পোষাক শোভা জৌলুসে তার, চমকে ওঠে সর্বভূলোক!
হাতের বালা, কণ্ঠহারে স্বর্ণ-কনক ছড়ায় জ্যোতি,
জোৎস্না যেন ম্লান হয়েছে, চন্দ্রিকাটাও মানছে নতি!

২০৯।
পাঠাগারে বই পড়ে সুহাসিনী চঞ্চল,
কিতাবেতে পড়ে লুটে অধীতীর কুন্তল।
স্বর্ণালী কেশ তার পুস্তক ছুঁয়ে যায়,
পুঁথিদের মুদ্রণে স্মৃতিটুকু রয়ে যায়!

২১০।
চন্দ্রিমাটা লজ্জা পেলো কার যেন রূপ দেখে!
ঊষার কিরণ জেল্লা পেলো কার সে দ্যুতি মেখে?
ভরাট চোখে কে তাকালো, কার নয়নে আলো?
যাদুর ছোঁয়ায় কে সরালো আঁধার নিশির কালো?

---------------------------------------------------------------
রচনাতারিখ: ২৬শে নভেম্বর, ২০১৯
সময়: রাত ১১টা ৪৭মিনিট

Rubai 206, 207, 208, 209, 210
------------------------ Ramit Azad
--------------------------------------------------------------------------------------------------------

রুবাই ২১১, ২১২, ২১৩, ২১৪, ২১৫
---------------------------------- রমিত আজাদ


২১১।
কাঁচা মনে ধরলো যখন রং,
ঐ চাকুতে পড়বে না আর জং!
এমন তো আর হয়নি কভু আগে!
পরশে তার কেমন কেমন লাগে!

২১২।
: লজ্জা কেন? চাওনা তুমি? কেন টলোমলো?
মধুর-পরশ, সোহাগ-আদর লাগে না কি ভালো?
: ভালোই লাগে, তদুপরী কেমন কেমন যেন!
কোথায় যেন কিন্তু আছে, ভুল কি হলো কোন?

২১৩।
ইচ্ছে করেই ভিক্ষে করি, নাই প্রয়োজন জানি,
তোমার কাছে এলেই তবে, ভিখারী হই আমি।
প্রথম যেদিন দেখি তোমায়, অতীত ভুলি আগে,
তখন থেকেই যা দেখি সব লজ্জা-মধুর লাগে।

২১৪।
ছেড়েই যদি যাবে তবে কেন বেঁধেছিলে?
ভুলেই যদি যাবে তবে কেন টেনেছিলে?
ব্যাথাই যদি দেবে তবে কেন চুমেছিলে?
মিছেমিছি অভিসারে কেন ডেকেছিলে?

২১৫।
প্রতিদিনই পড়ে মনে কয়েকটিবার দিনে,
সেই যে কবে কোন্ আবেগে বেঁধেছিলে ঋণে!
তোমার হাতে ধরেছিলে এই অভাগার হাত,
সেই তো হৃদয় ভগ্ন হলো, গুমরে কাঁদে রাত!

---------------------------------------------------------------
রচনাতারিখ: ২৯শে নভেম্বর, ২০১৯
সময়: রাত ১২টা ৫৫মিনিট

Rubai 211, 212, 213, 214, 215
------------------------ Ramit Azad


সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১:১৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×