---------------------------------- রমিত আজাদ

২২১।
চোখের দেখায় ভুল হয় কম, ভুলের শুরু ভাবনায়,
ভুল হয় তায় নিজের মতন দাঁড় করানো ব্যাখ্যায়।
ভুল কাহিনীর গল্প হলে, ভুল সেখানে থেকেই যায়;
পান্ডুলিপির দোষ নেই তায়, মনের ভুলেই অন্যায়!
২২২।
আখের ফুলে নাচলো ফিঙে, গাঁয়ের বধু ধান ওড়ায়,
গন্ধ ভাসে হেমন্ত বায়, ধান লেগে ধান গান বাজায়!
শূণ্যতা আজ আসলো নেমে মাঠ ফসলের জমিনে,
রিক্ততা আজ উদার হাসে, হাসছে কিষাণ নবান্নে!
২২৩।
মোবাইলে পাঠানো ব্লাংক এসএমএস, মনে পড়ে;
হতবাক হয়ে একবার মোবাইল আর একবার
তোমার দিকে তাকানো মনে পড়ে।
দূর থেকে বোবা চোখের আকুল চাউনি মনে পড়ে!
২২৪।
আমি কথা রেখেছি, তোমাকে নিয়ে কবিতা লিখেছি।
তুমি কি জানো তায়? কবিতা কোন ছোট্ট কথা নয়!
হেলাফেলা তো না! কবিতা কোন পুতুল খেলা না।
কাউকে নিয়ে কেউ শুধু শুধু কবিতা লেখে না!
২২৫।
এক রাশ ফুল, আর এক ঝাক ভুল;
তীর হারা ঢেউ, আর মন হারা কূল!
এক নদী প্রেম, আর এক বুক ব্যথা,
তরপানো মন আর, অকথিত কথা!
---------------------------------------------------------------
রচনাতারিখ: ৩০শে নভেম্বর, ২০১৯
সময়: সকাল ৭টা ০৪মিনিট
Rubai 221, 222, 223, 224, 225
------------------------ Ramit Azad
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



