somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুবাই ২৩১ - ২৪০

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রুবাই ২৩১, ২৩২, ২৩৩, ২৩৪, ২৩৫
----------------------------- রমিত আজাদ



২৩১।
কেউ করেনি অভিনয় তো! কেউ করেনি প্রবঞ্চনা!
আমিও না, তুমিও না। কারো মনেই পাপ ছিলো না।
তবে কেন পৃথক হলাম? হলো না আর ঘর বাঁধা?
তবে কেন সবটা জীবন, কুজ্ঝটিকায় রইলো ধাঁধাঁ?

২৩২।
শুভ্র বসন জাগায় মনে শুভ্র শীতের বার্তা,
অদ্রি চূড়ায় ঝলকে ওঠে শ্বেত তুষারের ঘরটা!
তুষার মাঝেই রক্তকমল শুভ্র হাসির রাজরাণী,
জারুল বনে ধবল টগর, কাঠ-মালতির হাতছানি।

২৩৩।
লিখেছ, আর ভালোবাসোনা আমাকে,
যতবার তোমার চিঠি পড়ি
সজল চোখে, আজও কাঁদি
জানি না কার ভুল ভাঙবে, তোমার না আমার?

২৩৪।
হাসিটা তো তেমনি আছে, কেমন দুষ্টু মিষ্টি হাসি!
সাতক্ষীরাতে কিনেছিলে কুহেলিকার পাতার বাঁশি?
ঘাড় ঘোরাতেই চোখ ফেরালে, যেন আমায় দেখছোনা!
আমার চোখও দেখছে ঠিকই, আমায় তুমি ভুলছোনা!

২৩৫।
প্রেম করাটা বারন তবে, প্রেমে পড়া বারন নয়।
পড়লে প্রেমে চুপটি থাকো, মুখ ফুটে তা বলার নয়।
যেই বলেছ, সেই মরেছ! নিজের হাতেই গোর খুঁড়েছ!
কি প্রয়োজন বেঁচেই মরার? বৃথাই নিজের কবর খোঁড়ার?

--------------------------------------------------------------
রচনাতারিখ: ০৬ই ডিসেম্বর, ২০১৯ সাল
সময়: রাত ১০টা ৪০মিনিট

Rubai 231, 232, 233, 234, 235
----------------------Ramit Azad

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

রুবাই ২৩৬, ২৩৭, ২৩৮, ২৩৯, ২৪০
---------------------------------- রমিত আজাদ

২৩৬।
ঘুম ভেঙে তায় দেখতে পেলাম ফুলদানিতে ডালিয়া,
কাল বিকেলে তোমার দেয়া; মন মাধুরী ঢালিয়া।
ফুলের হাসি ঝরছে অঝোর, ঘরখানি মোর জুড়ে,
চোখ বুঁজলেই সাঁঝ অভিসার, আসছে ফিরে ফিরে!

২৩৭।
মুনাফিক বেঈমান জাফর আলী, উমিচাঁদ,
খামচায় কলিজায়, বারে বারে পাতে ফাঁদ।
ধোঁকা দিয়ে সকলেরে সৃজিতেছে হাহাকার!
ভেঙ্গে-চূড়ে পলাশীরে, জ্বেলে-পুড়ে ছারখার!

২৩৮।
কেন তুমি আড়াল হলে? কেন হলে পলাতকা?
তৃষ্ণাতুরে কষ্ট দিয়ে, পুলক কি পাও, সাগরিকা?
দিশেহারা এ মন আমার ফেলেই চলে দীর্ঘনিঃশ্বাস!
বাতায়নের তারার রাতি, শ্রাবণ প্লাবন সবই হতাশ।

২৩৯।
পাখি আছে, শাখী আছে, আঁখিতটে আশমান,
তবু কেন একাকীনী? কেন জাগে অভিমান?
আলেয়া তো আলো নয়, তবু দেয় হাতছানি!
মরিচিকা বারি নয়, তাও ছোটে বিরহীনী।

২৪০।
চন্দ্রিকা আজ চোখ খুলেছে, ঠোঁটের কোনে মুচকি হাসি!
সঙ্গীতা কি বলবে কিছু? বাজলো কি তায় প্রণয় বাঁশি?
সারিকা আজ সুর সেধেছে, শৈল-শিরে প্রাণের মাতম!
কারিকা কি বাঁধলো নূপুর? নীলগিরিতে উঠবে নাচন?

---------------------------------------------------------------
রচনাতারিখ: ০৭ই ডিসেম্বর, ২০১৯
সময়: সন্ধ্যা ৭টা ১৯ মিনিট

Rubai 236, 237, 238, 239, 240
----------------------------Ramit Azad

(ছবি আকাশজাল থেকে নেয়া)
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১১:৫৯

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

একটি জাতিকে ধ্বংস করতে সব সময় যুদ্ধ লাগে না।
তার ভাষা, সাহিত্য, গান, নাটক, ইতিহাস আর সংস্কৃতিকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দিলেই... ...বাকিটুকু পড়ুন

=দূরের পাহাড় ডাকছে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১২:০৯


তোমায় ছেড়ে যাচ্ছি বন্ধু
ডাকছে আমায় দূরের পাহাড়
দেখে আসি ঘুরে ফিরে
এই দুনিয়ার মোহ বাহার।

যাবে নাকি সঙ্গে আমার?
নাকি থাকবে ঘরে বসে?
কেমন করে রুখবে আমায়
যাচ্ছো বুঝি অংক কষে?

মানবো না আর নিষেধ বারণ
পাহাড় দেখতে... ...বাকিটুকু পড়ুন

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

×