somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুবাই ৩২৬, ৩২৭, ৩২৮, ৩২৯, ৩৩০

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রুবাই ৩২৬, ৩২৭, ৩২৮, ৩২৯, ৩৩০
----------------------------------- রমিত আজাদ

৩২৬।
মনের ভিতর কষ্টগুলো জমাট বেঁধে ধুকছে ঐ,
আকাশ ভরা তারায় তারায় কান্নাগুলো ফুটছে ঐ।
তোমার ঘরের জানলা গলে তারার আলো পৌঁছে যদি,
চোখ ভেঙে কি গলবে বরফ? বইবে কি তায় অশ্রুনদী?

৩২৭।
বন্যা এসে ভাসিয়ে দিলো বাসন্তি ফুল মন পারাবার,
ফাল্গুনী বায় গন্ধ ভাসে, পুষ্প সুবাস তোমার কায়ার!
অরণ্যে আজ বান ডেকেছে, ডাকছে তরু আয়রে আয়,
এমন ভরা মখমলী সাজ, কার তরে হায় যায়রে যায়?

৩২৮।
আজ দু'টিবার হইলো দেখা, ভাণ করিলাম সময় নাই;
নিজের মনেই দুঃখ পেলাম! পাষাণ হৃদয় কাহার চাই?
কেন এমন রৌদ্রছায়া, তোমার আমার লুকোচুরি?
স্নিগ্ধ জ্যোতি চন্দনে কি, জাগবে না আর প্রেম মাধুরী?

৩২৯।
তোমার রূপের সেই সে যাদু নতুন করে জাগলো বুকে,
রূপ-মাধুরী উথলে উঠে সাতটি হ্রদের বন্যা ছোটে!
মৌনী রূপেই চঞ্চলা মন উঠলো ফুটে ফাগুন ফুলে!
এসো আবার কাব্য করি, ভাসাই তরী, অতীত ভুলে।

৩৩০।
অসীম আকাশ অথৈ সাগর সব ছেপেছে তোমার কায়া!
চন্দ্রসম রূপের জ্যোতি, মেঘের ছায়ায় তোমার মায়া!
রূপ-সুধা ঐ সীমায় বাঁধে এমন সাহস কাহার বুকে?
তৃষ্ণা জাগাও সকল প্রাণে, ঝর্ণা ঝরাও আমার সুখে!
-------------------------------------------------------------------

রচনাতারিখ: ২০ই ফেব্রুয়ারী, ২০২০ সাল
সময়: সন্ধ্যা ০৭টা ৫৯মিনিট

Rubai 326, 327, 328, 329, 330
---------------------------------- Ramit Azad






সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×