somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সদ্য যৌবনের আবেগ

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সদ্য টিনএজ ছেড়ে আসা বা কলেজে ২য়/৩য় বর্ষে পড়া ছেলেমেয়ে গুলির ভালোবাসা ও ভালোবাসার মানুষের প্রতি হাহাকার দেখে খুব হাসি পায়।

নাহ, ওদের প্রতি না, হাসিটা আমার নিজের প্রতি!

এই বয়সটাই এমন, আমার ঐবয়সে কত কবিতা লিখেছি চোখের জলে তা শুধু আল্লাহ জানে, আমার গ্রামের বাড়িটা ছিল বাগানে ঘেরা, বাগানের একটা বড় নারিকেল গাছের গোড়ায় বসে থাকতাম, কবিতা লিখতাম, সেই বাগানের নিতান্তই কোন গাছের পাতা বাকি ছিল আমার কলমের আঁচড় থেকে, প্রায় প্রতিটা গাছের পাতায় থাকতো আমার লেখা পংতিমালা! এখনো গ্রামের বাড়ি গেলে আমি সেই গাছটার গোড়ায় বসে থাকি একা একা।

দুচোখে দেখতে পারতামনা আসিফকে, পরে দেখি চিৎকার করে করে আসিফের গান গাইতেছি (বাই দা রাস্তা আসিফ তখন গ্রামে গঞ্জে খুব ফেমাস)!

একদিন একজনকে কয়েকটা চকলেট দিয়েছিলাম, সে নেয়নি, সেদিন থেকে চকলেট খাওয়া বন্ধ করে দিয়েছি! মেলা দিন চকলেট খাইনাই, পরে একবার সে দিয়েছিলো চকলেট।

তার বাড়ির সামনে দিয়ে যাবার সময় সাইকেলের বেল বাজাইতাম খুব জোরে (আমার সাইকেলে ৩টা বেল ছিল), সে একদিন বললো তার মা নাকি তাকে জিজ্ঞেস করেছে, এই ছেলে এখান দিয়ে যেতে বেল বজায় কেন এতো? সেদিন সাইকেলের সব বেল খুলে ফেলেদিছিলাম, বাকি জীবনে বেল ছাড়া সাইকেল চালাইছি, আমার বন্ধুরা খুব হাসতো, অনেকের কাছে অবাক লাগতো বেল ছাড়া কিভাবে সাইকেল চালাই!

আরো কত পাগলামি, সারাটা দিন কোনমতে কেটে যেত, কিন্তু সন্ধ্যাটা নামা শুরু হলেই বুকের মাঝে উথাল পাথাল শুরু হয়ে যেত, কারণ দিনে তাকে একটু আধটু দেখা যেত, সন্ধ্যার পরেতো ছিটে ফোটাও না, তখনতো মোবাইল ছিলোনা, ফেবুর ও জন্ম হয়নি।

আমার সেই সদ্য কৈশোর পেরিয়ে আশা যৌবন আর এক সাগর সমান আবেগ যথেষ্ট ছিলোনা তাকে ধরে রাখার জন্যে। সে অবশ্য বলেছিলো সব ছেড়ে পালিয়ে যেতে তার হাত ধরে, ঐটুকু সাহস ছিলোনা তখন। যেদিন তার বিয়ের সংবাদ শুনেছি, সেদিন থেকে টানা ৬দিন অসুস্থ ছিলাম। এরপর কতজন এলো গেলো জীবনে, কত ঝড় ঝাপ্টা এখন আর অসুস্থ হইনা আমি!

তবে হ্যা, তার চলে যাবার ৬ বছর পরে আমি তখন কর্মঠ সামর্থ বান পুরুষ, তখন কেউ একজন আবার স্বপ্ননিয়ে গেলো আমাকে আগা গোড়া নাড়িয়ে দিয়ে, সেটা অন্য আরেকদিন শুনাবো।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:৪৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×