
আমি জানি তুমি কষ্ট পাও,
মাঝে মাঝে হয়তো কেঁপে ওঠে অন্তর আত্মা,
মুষড়ে যায় তোমার আস্থা;
হয়তো ভরসাও হারিয়ে ফেলো কখনো,
সব কিছুর পরও তুমি ভুলে যেও না একটা কথা,
এ মন ভালোবাসে তোমায়।
আমি জানি, বলিনি তোমাকে ততটা জোর দিয়ে
বাকিদের মতো এতো ছলা কলাও করিনা,
বলতে পারিনা, ওই আকাশের চাঁদ এনে দেবো,
সাত সাগর সাঁতরে পাড়ি দেবো,
চাইলে তুমি জানও দিয়ে দেবো।
বোঝাতে পারিনা তোমায়,
তুমি যে আমার চাঁদ, তোমাতেই যত স্বাদ।
সাগরের পানিও পান করে তৃষ্ণা মেটাতে পারি।
তোমার জন্য এই একটা জীবন,
একাই কাটিয়ে দিতে পারি।
পারি আমি বুঝতে, তুমি চাও, আমি বলি,
উল্লাসে মেতে উঠি, পারিনা আমি,
আমি যে মুখরা, অনেক ভীতি আর ভালোবাসা একসাথে,
পুষে রেখেছি বুকে, যদিও জানি
ভীতি আর ভালোবাসা,
একসাথে থাকতে পারে না।
তাই আবার মনে হয়, আমি বুঝি মিথ্যেবাদী,
হয়তো ভালোই বাসিনা।
নাকি আমিও চাই, তুমিই সোচ্চারিত করো,
জানিয়ে দাও, ওই আকাশ কে, এই পুরো দুনিয়া,
দুনিয়ার মানুষকে,
আমি ভালোবাসি তোমায় ।।
পুনশ্চঃ যাকে নিয়ে কবিতাটা লেখা ছবিটা তারই !!!
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


