
মুসলমানের জন্য রোজা আল্লাহপাকের নিকট হতে এমন এক নেয়ামত যার উপকারের কোন শেষ নাই। বিজ্ঞান মনস্ক মানুষরাও এখন জেনে গেছে যে রোজা সত্যিকার অরথেই মানুষের দেহের উপকার করে।
২০১৬ সালে জাপানী এক বিজ্ঞানীকে নোভেল পুরস্কার দেয়া হয়েছে, কারন তিনি আবিষ্কার করেছিলেন "autophagy বা self-eating cell", আমরা সবাই জানি যে আমাদের দেহ ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কোষ দিয়ে ঘটিত, এই কোষ গুলি ভাঙ্গনের ফলে আমাদের দেহের পরিবর্তন হয় (ছোট থেকে বড় হই, যৌবন গিয়ে বৃদ্ধ হই), অনেক গুলি ভাঙ্গনের পরে বা একটা নির্ধারিত সময় পরে এই কোষ গুলি মারা যায়, এবং এই কোষ গুলি আবর্জনার মত পরে থাকে, আর এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের দেহের সেই মরে যাওয়া বা আবর্জনা গুলি খেয়ে ফেলে। আর এই কাজটা ত্বরান্বিত হয় যখন দেহে ইনসুলিনের মাত্রা কমে যায়। আমরা সবাই জানি যে খাবার না খেলে দেহে ইনসুলিন কমে যায়, তাহলে বুঝা গেল রোজা থাকলে এই প্রক্রিয়া অনেক দ্রুত হয়।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৮ রাত ৮:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


