চ্যানেল আই এর ১১তম জন্মদিন, এরকম একটা পোস্টার চোখে পড়ল রাস্তায়। রাতের খবরে দেখলাম মহা আয়োজনে জন্মদিন পালিত হয়েছে। উপস্থিত ছিলেন অনেক স্বনামধণ্য ব্যক্তিবর্গ, অভিনয়শিল্পী, সংস্কৃতিকর্মী, গায়ক, এমনকি রাজনীতিবীদ।
আয়োজন করে জন্মদিন পালন এদেশের চ্যানেলগুলোর নিয়মিত অভ্যাস। আর কোন দেশের চ্যানেলের এরূপ আয়োজন আমার চোখে পড়েনি(আপনাদের পড়লে জানাবেন)। মজার ব্যপার হলো একই চেহারা সব আয়োজনে চোখে পড়ে এবং ক্যামেরার সামনে মূলত তারা একই কথা বলে থাকেন।
আমার প্রশ্ন হলো প্রতিবছর একই কথা বিভিন্ন স্থানে বলতে তাদের ভালো লাগে?
বছরপ্রতি চ্যানেলের জন্মদিন পালনের দরকারটাই বা কী?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


