somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অসহায় আত্মসমর্পণ (পর্ব ২)

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা সন্ধ্যা বেলা। নিজ নিজ কর্মক্ষেত্র থেকে সকলেই ঘরে ফিরতে ব্যস্ত। এর মাঝেই মৌচাক মোড়ে একটি জটলা। বাঙ্গালি উতসুক মন, তাই ঘটনা জানার জন্য একটু উঁকি মারলাম। ঘটনা মর্মান্তিক। কিন্তু কারণ খুবই সাধারণ। কয়েকজন লোক একটি কিশোর ছেলেকে বেদম মারধর করছে। আর তার মাঝেই কিশোর ছেলেটি কেঁদে কেঁদে বলছে, আমি চুরি করিনি।

জানা গেল ঘটনাটি এমন, মৌচাক মোড়ের এক কলা বিক্রেতার কাছ থেকে একটি কলা চুরি করে ছেলেটি খেয়ে ফেলেছে। বিক্রেতাও ধরে ফেলেছে। এবং কয়েকজন মিলে এজন্য কিশোর ছেলেটিকে মারছে। ঐ ছেলেটিই যে চুরি করেছে এর কোন প্রমাণ নাই। শুধুমাত্র সন্দেহ বশত ছেলেটিকে ধরা হয়েছে। তাও আবার মাত্র একটি কলার জন্য। যার মূল্য আর কত হবে। সর্বোচ্চ ৫ টাকা। এই ৫ টি টাকার জন্য একটি ছেলেকে শুধুমাত্র সন্দেহের বশে অমানুষিক অত্যাচার করা হলো। অথচ আমরা অনেকেই দৃশ্যটি উপভোগ করলাম। কেউ ই ছেলেটিকে সাহায্যের জন্য এগিয়ে আসলাম না।

অংকটা কষতে খুব ইচ্ছা করছে। আমরা আজ অধপতিত সমাজের ঠিক কোন স্তরে অবস্থান করছি। একটি জাতির ঠিক কতটা অধপতন হলে তারা এতটা নির্লিপ্ত হতে পারে। সমাজের ছোট ছোট সহনশীলতাকে ভেঙ্গে ফেলে বড় অনিয়ম কে সহযেই মেনে নিতে পারে।

মাত্র ৫ টাকার একটি কলা চুরির সন্দেহে যদি এতটা প্রহার করা হয়, তাহলে আবুল হোসেনের জন্য কতটা প্রহার অপেক্ষা করে! তথ্যবাবা সহ তার সাঙ্গ-পাঙ্গরা যেভাবে দেশটাকে চুষে খেয়ে ফেলছে, তাদের শাস্তিটা কেমন হতে পারে। জানি তাদের কোন শাস্তি ই হবেনা। কারণ আমরা এই বড় অনিয়মকে নিয়ম হিসেবেই মেনে নিয়েছি।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৯
৫টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×