somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

। ইয়োগা: সুদেহী মনের খোঁজে |২৫| সূর্য-নমস্কার।

১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সূর্য-নমস্কার

সূর্য-নমস্কার (Surya-namashkara) বা (Sun-salutation) একটি উত্তম খালিহাতে ব্যায়াম। যে কোন ব্যায়াম বা খেলাধূলার পূর্বে কয়েকবার সূর্য-নমস্কার করে নিলে দেহ যথেষ্ট ব্যায়ামোপযোগী হয়ে ওঠে। রক্তের গতি ও দেহের তাপ যে কোন ব্যায়ামের পক্ষে উপযোগী করে তোলার জন্য পদ্ধতিটি বিশেষ কার্যকরি। তাই দু’-এক ক্ষেপ সূর্য-নমস্কার করে তারপর যোগাসন আরম্ভ করলে দ্রুত এবং ভালো ফল পাওয়া যায়।

ভারতীয় যোগ-দর্শন প্রণেতারা সূর্যকে দেবতা জ্ঞানে এবং সেই দেবতাকে একটি বিশেষ পদ্ধতিতে প্রণাম জানিয়ে যোগ-ব্যায়াম করতে বলে গেছেন। তাঁরা বিশ্বাস করতেন প্রথমে সূর্যকে প্রণাম করে তারপর যোগ-ব্যায়াম শুরু করলে তিনি খুশি হয়ে তাঁর দেহের প্রাণশক্তি অভ্যাসকারীর দেহে পাঠিয়ে দেন, অর্থাৎ যোগ-ব্যায়ামকারী প্রাণশক্তিতে ভরপুর হয়ে ওঠে। একালের বিজ্ঞান-মনস্ক অভ্যাসকারী যারা সূর্যের জারিজুরি সব জেনে গেছেন, ভক্তিজ্ঞান কম থাকলেও, তারাও এই বিশেষ ব্যায়ামটি করলে একই ফলাফল পাবেন।

ব্যায়ামটির ভঙ্গিমাগুলো দেখতে যোগাসনের মতো হলেও সূর্য-নমস্কার যোগ-ব্যায়াম নয়। এর মূলেই তফাৎ। কেননা, যোগাসন অভ্যাস করতে হয় স্থিতিতে, আর সূর্য-নমস্কারের ভঙ্গিমাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত হবে গতিতে। তার মধ্যে কোথাও স্থিতি নেই, ঠিক ড্রিলের মতো। ১ ঃ ২ ঃ ৩ ঃ ৪ ঃ ৫ ঃ ৬ ঃ ৭ ঃ ৮ ঃ বলার বা উচ্চারণ করার সাথে সাথে ১ ঃ ২ ঃ ৩ ঃ ৪ ঃ ৫ ঃ ৬ ঃ ৭ ঃ ৮ ঃ নম্বর ভঙ্গিমাগুলো পর পর করে যেহে হয়। আবার ৮নং ভঙ্গিমা থেকে ১নং ভঙ্গিমায় ফিরে আসতে হয়। ১ থেকে ৮ এবং ফের ৮ থেকে ১-এ ফিরে এলে তবেই একবার সূর্য-নমস্কার হয়।

পদ্ধতি:
১ ঃ হাত দু’টো নমস্কারের ভঙ্গিমায় রেখে পা জোড়া ও শিরদাঁড়া সোজা করে দাঁড়ান।
২ ঃ এখন এ অবস্থায় হাত মাথার উপরে তুলুন। হাত দু’টো কানের সঙ্গে লেগে থাকবে।



৩ ঃ এবার গোড়ালি থেকে কোমর পর্যন্ত সোজা রেখে দেহের উপরাংশ যতটা সম্ভব পেছনদিকে বাঁকিয়ে নিয়ে যান। হাত কানের সঙ্গে লেগে থাকবে।



৪ ঃ এখন আবার ২ নং অবস্থানে ফিরে এসে গোড়ালি থেকে কোমর পর্যন্ত সোজা রেখে দেহের উপরাংশ নিচু করে হাত দু’টো সামনে পায়ের কাছে রাখুন।



৫ ঃ এবার হাতের তালু মাটিতে রেখে পায়ের পাতার উপর ভর দিয়ে উবু হয়ে বসুন।



৬ ঃ এক পা পেছনে ছড়িয়ে দিয়ে মাথা উঁচু করুন।



৭ ঃ এখন অপর পা-ও পেছনে ছড়িয়ে দিন। হাতের তালু এবং পায়ের আঙুলের উপর দেহের সমস্ত ভার থাকবে।



৮ ঃ এবার নিচু হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করুন, অর্থাৎ হাত দু’টোর অবস্থান অপরিবর্তিত রেখে গোটা দেহটাকে উপুর অবস্থায় মাটিতে শুইয়ে দিন।



এরপর উল্টোদিক থেকে পর পর ভঙ্গিমা করে অর্থাৎ ৮ থেকে ৮-৭-৬-৫-৪-৩-২-১ এভাবে ফের ১-এ ফিরে আসুন। তাহলেই একবার সূর্য-নমস্কার পূর্ণ হবে।









[Images: from internet]

(চলবে...)

পর্ব:[২৪] [**][২৬]
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×