জব করি না, সেই বয়স ও হয় নাই। জুন মাসের ২০ তারিখ থেকে একটা প্রোজেক্টে কাজ করছি। ৪ মাসের প্রোজেক্ট, পেমেন্ট দিবে প্রতিমাসে তাই এইটাকে আমার কাছে জব মনে হচ্ছে। ঈদের জন্য পেমেন্ট কালকে দিয়ে দিবে। প্রথম জবের প্রথম পেমেন্ট কি করবো?
আজ আমার পরিচিত এক বড় ভাই সন্ধ্যার পর ফোন দিয়েছে। একটু কথা বলার পর জিজ্ঞেস করলাম শপিং শেষ নাকি? উত্তরে বলল, তুমি যেভাবেই পারো আমাকে ১০ হাজার টাকা ধার দাও কারো কাছে থেকে এনে! ৭ দিনের জন্য প্রয়োজনে আমি ১৫০০ টাকা সুদ দিবো, তুমি টাকা দিলে আমি বাসা থেকে বের হবো। সে জানে আমার কাছে টাকা নেই, তাই কারো কাছে থেকে এনে দিতে বলছে। আমি আগেও কয়েকবার এনে দিয়েছিলাম । কিন্তু আজকে আমার মন চাইলো না ৭ দিনের জন্য ১৫০০ টাকা সুদে টাকা এনে দিতে। একটা মানুষ বিপদে পড়েছে দেখে তাকে আমি আরও বিপদে ফেলে দিবো? আমি কিছুক্ষণ পর ফোন দিয়ে একটা মিথ্যা বললাম, বললাম ভাই কারো কাছে টাকা পাচ্ছি না (আমি আসলে কারো কাছে চাইনি)। আমার কাছে এতো টাকা নেই কিন্তু কালকে আমি টাকা পাবো আপনি কালকে ৮ হাজার টাকা নিতে পারবেন আমার কাছে থেকে, আমার কাছে আর ১০০ টা টাকাও থাকবে না। থাকলে আমি পুরো ১০ হাজার টাকাই মিলিয়ে দিতাম। সে তারপরও বলেছে যেন কোনো ভাবে কারো কাছে থেকে এনে ১০ হাজার টাকা মিলিয়ে দেই, জানিনা ১০ হাজার পুরো দিতে পারবো কি না! কিন্তু আমার প্রথম কাজের টাকা টা একটা মানুষের উপকারে আসবে ভাবতেই ভালো লাগছে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




