সুস্মি, তুমি হাজারটা অপমান করো তবু আমি তোমাকেই ভালোবাসি, ভালোবাসবো। জানিনা কিভাবে কেন আমি এতো বেহায়া হলাম, জানিনা কেন আমি তোমাকে এতো ভালোবাসলাম। কোনো কারণ খোঁজে পাই না, এই অজানা কারণটাই বোধয় তোমাকে প্রচণ্ড পরিমাণের ভালোবাসতে সাহায্য করেছে। আমাকে হয়তো একটু বেশি কষ্ট দিচ্ছে। তুমি জানো না সুস্মি তুমি কতোটা ভালোবাসি আমি। হয়তো আমি তোমার কাছে আসতে পারবো না,তোমার সাথে কথা বলতে পারবো না, তোমাকে দেখতে পারবো না। হয়তো কখনো তোমার হাত ধরে হাটা হবে না, অন্য সবার মতো পার্কে বসে গল্প করতে পারবো না, কোনো বিশেষ দিনে একসাথে ঘুরে-বেড়াতে পারবো না, মন চাইলেও তোমার সাথে বসে কিছু খেতে পারবো না,ইচ্ছে করলেও ফোন দিতে পারবো না, তোমার জন্মদিনেও হয়তো ওয়িশ করতে পারবো না কিন্তু ভালো তো বাসতে পারবো হাজার হাজার মাইল দূরে থেকেও। দেখা না হোক, কথা না হোক, সাত-সমুদ্র তেরো নদীর পাড় থেকেও তো তোমাকে ভালোবাসতে পারবো। তুমি না চাইলেও তোমাকে ভালোবাসবো। তোমাকে তো ভালোবাসি প্রচণ্ড। আমি তোমাকে দূর থেকেই ভালোবাসি, আর সারা জীবন এই ভাবেই ভালোবেসে যাবো সুস্মি। আমি এই ভাবেই বেঁচে আছি, হয়তো এই ভাবেই বেঁচে থাকতে পারবো। কিন্তু তোমার কথা চিন্তা না করে, তোমাকে না ভেবে এক মুহূর্তও থাকতে পারিনা, কোনোদিন থাকতে পারবোও না সুস্মি। আমার জীবনের প্রতিটা সেকেন্ড তুমি, আমার সমস্ত চিন্তা-ভাবনার জগৎ জুড়ে তুমি। আমার প্রতিটা স্বপ্ন পূর্ণতা পায় তোমাকে নিয়ে। তুমিবিহীন কোনো স্বপ্নও দেখি না, এমনকি ইচ্ছে করলেও দেখতে পারিনা। নিঃশ্বাস যেভাবে নেই নিজের অজান্তে, ঠিক একই ভাবে তোমাকে মনে পড়ে সুস্মি। আমি আসলে কিছুই পারিনা শুধু তোমাকে ভালোবাসতে পারি
ভালো থেকো তুমি
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



