আমাদের সব সমস্যা আমাদের নিজেরই সৃষ্টি

তারই আরও একটা প্রমাণ কালকে থেকে পাচ্ছি। ফেসবুকে বাড়তি নিরাপত্তা হিসেবে লগইন করার সময় আমার ফোনে ফেসবুক থেকে একটা কোড আসে। লগইন করতে হলে সেই কোড সাবমিট করে লগইন করতে হয়। কালকে থেকে ফেসবুক আমাকে সেই কোডটা পাঠাচ্ছে না

দুদিন হয়ে যাচ্ছে ফেসবুকে লগইন করতে পারছিনা। এখন মনে হচ্ছে কোড জেনারেটর সিকিউরিটি অ্যাক্টিভ না করলেই এই সমস্যায় পড়তে হতো না

মনে হচ্ছে নিজের ইচ্ছেতে এই সমস্যাটা সৃষ্টি করলাম! কেউ কি এর সমাধান জানেন? ফেসবুক সাপোর্ট সেন্টারের সাথে কথা বলেছি, ওরা সরকারি কোনো একটা আইডি কার্ড চাচ্ছে। কিন্তু এখানে তো আইডি কার্ড দেয়ার মতো কোনো সমস্যা হয়নি। আমার অ্যাকাউন্ট ঠিকঠাক আছে, ফেসবুক থেকে কোডটা পাঠিয়ে দিলেই আমি লগইন করতে পারবো

কারোর কি এরকম সমস্যা হয়েছিলো? কেউ কি এর সমাধান দিতে পারবেন? খুব উপকার হতো সমাধান দিতে পারলে

দুদিন থেকে পেইজ গুলো ফাঁকা পড়ে আছে! এমনিতেই ফেসবুক বন্ধ থাকায় অবস্তা ভালো না!
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫১