somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃতিত্ব সব রাজনৈতিক দলের :)

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশ ডিজিটাল করার জন্য কিন্তু শুধু সরকারই কাজ করে যাচ্ছে না! আমাদের প্রতিটা রাজনৈতিক দলই কমবেশি অবদান রাখছে। আর আমরা আমজনতা তো আছিই! দলকানারা একটু সড়ে দাঁড়াবেন প্লিজ?? ধর্মবিশ্বাসীরা থাকেন কোনও সমস্যা নাই কিন্তু ধর্মকানারা না প্লিজ? কিছু কথা লিখবো, আপনারা শুনেন কিন্তু দেখবেন না!
(লেখাটা অবরোধের অবস্তা যখন প্রচণ্ড ভয়ঙ্কর ছিল তখনকার লেখা। মনে আছে? অবরোধ কিন্তু এখনো চলছে!)

**দেশ যখন এনালগ ছিল তখন বাসা থেকে বের হলে মোটামোটি নিশ্চিত থাকতাম যে বাসায় ফিরবো! কিন্তু আজকাল ডিজিটাল দেশে সেই নিশ্চয়তা টুকু আর বেঁচে নেই। (কৃতিত্ব সব রাজনৈতিক দলের)

**যেকোনো আন্দোলনে গাড়ি পুড়ানো এইটা এনালগে থাকার সময় থেকেই প্রচলিত। দেশ ডিজিটাল হওয়ার পথে, তাই এখন একধাপ এগিয়ে। গাড়ির সাথে সাথে একজন-দুজন করে মানুষও পুড়িয়ে মারা হয়! (কৃতিত্ব বিএনপি-জামায়াত রাজনৈতিক দলের)

**এনালগে ছাত্রছাত্রীরা শুক্রবারে সাপ্তাহিক ছুটি কাটাত। ডিজিটালে পুরো সপ্তাহ ছুটি কাটিয়ে শুধু শুক্রবারেই ক্লাস করে, পরীক্ষা দেয়! (কৃতিত্ব বিএনপি-জামায়াত রাজনৈতিক দলের)

**প্রশ্নপত্রের নামে বিশাল আকারের সাজেশন পাওয়া যেত এনালগে। ডিজিটালে সাজেশনের নাম করে প্রশ্নপত্র বিলি করা হয়! (কৃতিত্ব সরকারি দলের)

**এনালগে পরীক্ষা দিয়ে এ প্লাস পাওয়া কঠিনই ছিল বটে! কিন্তু ডিজিটালে মাঝে মধ্যে পরীক্ষা না দিয়েই এ প্লাস পাওয়া যায়। (কৃতিত্ব সরকারি দলের)

**এনালগে ধর্মানুভূতি খুব মজবুত থাকলেও ডিজিটালে বাতাস দিলেই নড়াচড়া করে, গা ঝাড়া দিয়ে উঠে ক্ষণে ক্ষণে! ফান্ডুসন ভালো মানের না বুঝাই যায়! (কৃতিত্ব দেশের জনগনের)

**এনালগে সোনার বাংলা বাংলাদেশ থাকলেও বর্তমান ডিজিটালে সেটা পাকিস্তানে রূপ নিচ্ছে! (কৃতিত্ব বিএনপি-জামায়াত রাজনৈতিক দলের)

**ডিজিটালে ডানে-বামে ককটেল বিস্ফোরণ ঘটে চোখের পলকে, এনালগে গ্রেনেড বিস্ফোরিত হতো আশা-পাশে দু-একদিন পরে পরে! (কৃতিত্ব বিএনপি-জামায়াত রাজনৈতিক দলের)

**দুর্নীতিতে শীর্ষে, ৫ বার বিশ্বচাম্পিয়ন এনালগে। ডিজিটালে ধান, পাট এর পাশাপাশি ককটেল উৎপাদনেও শীর্ষে! (কৃতিত্ব বিএনপি-জামায়াত রাজনৈতিক দলের)

**দেশের মানুষ এনালগে ইন্টারনেট দিয়ে ব্লগ চালাত। ডিজিটালে ব্লগ দিয়ে ইন্টারনেট চালায়! (কৃতিত্ব হেফাজতে দলের)

প্রতিটা পয়েন্টে যাদের কৃতিত্ব বেশি তাদের নাম উল্লেখ করে দিলাম। প্রকৃতপক্ষে প্রতিটা পয়েন্টে সমক্ষ বা পরোক্ষ ভাবে সরকারি দলও কৃতিত্বের দাবিদার!
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×