মেজাজটা চরম খারাপ! এমনিতেই কিছু ভালো লাগে না। তারমধ্যে ফেসবুকও আমার সাথে মশকরা শুরু করেছে। এই ফেসবুকের জন্যই যে আমার কতকিছু ঘটেছে। আমাকে যে কতো যন্ত্রণা দিল ফেসবুক,আমার জীবনটাই পুরো উল্টে দিয়েছে।! প্রায় ১ সপ্তাহ হল ফেসবুক লগইন কোড পাঠাচ্ছে না ফোনে। ফেসবুক তো খোলে দিয়েছে মনে হয়, ওয়েট করছিলাম খোলে দিলে হয়তো পাঠাতে পারে কিন্তু হল না। ভোটার আইডি সাবমিট করতে বলেছে কিন্তু সেখানে আমার ডেট অফ বার্থ নিয়ে সমস্যা আছে। কালকে ঠিকঠাক করে দিবো, তাও ভয় লাগে। প্রিয় কিছু জিনিসের মধ্যে ফেসবুকের আইডি একটা! এই আইডিটা গেলে পিছনে ফেলে আসা আমার ৬ টা বছর চলে যাবে!
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




