ঘুমকুমারী, এই ঘুমহীন জেগে থাকা রাতগুলোতে শুধুমাত্র কিছু ঘুমের ঔষধই আমার সঙ্গী! দিন রাত তোমার প্রোফাইলে যাওয়া ছাড়া কি বা করি? পুরনো এসএমএস গুলো পড়ে দেখা, ল্যাপটপে তোমার নামের ফোল্ডার খুলে তোমার ছবি দেখা, মাঝেমধ্যে ফোনে ২-১ টা ম্যাসেজ দেয়া ছাড়া আমার আর কি ই বা করার আছে! ফেসবুকে ব্লক করে দিলে নতুন আইডি খুলে তোমাকে ফলো করা। চোখ খোলা থেকে শুরু করে বন্ধ করার আগে পর্যন্ত ঈশ্বরের কাছে তোমাকে পাওয়ার জন্য প্রার্থনা করা। ফেসবুকের ইনবক্সে সিন হচ্ছে না দেখেও প্রতিদিন তোমাকে ৪-৫টা ম্যাসেজ করা। তোমার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকা। আজ একজনকে তো কালকে আরেকজনকে তুমি কেমন আছো জিজ্ঞেস করা। যাদের সাথে আমার কথা বলার কথা ই না, তাদের ইনবক্সে গিয়ে নক করা। রিপ্লে আসছে না দেখেও অসহায়ের মতো (অসহায়ের মতো না, আমি এখন অসহায়ই তোমাকে ছাড়া) বুকভরা আশা নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকা। তা ছাড়া কি বা করার আছে আমার? মাঝেমধ্যে ফোন দিয়ে হয়তো কথা বলি না,চুপচাপ তোমার কণ্ঠটা শুনতে ইচ্ছে করে।এখন সেটারও সাহস হয় না। শীতের সকালে ঠাণ্ডা জল দিয়ে স্নান করলে মানুষের যেরকম কাঁপুনি শুরু হয়, তোমাকে ফোন দিলে আমার কি জানি কিসের ভয়ে সেরকমই হয়। কেন জানি হৃদস্পন্দন বেড়ে যায় কয়েক হাজারগুণ, বুকটা ধুকধুক করে প্রচণ্ড, জানিনা এতো ভয় হয় কেন। আজো জানতে পারলাম না রে গাধী তোমাকে এতো ভালোবাসি কেন!
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




