somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রণজিত্‍ কুমার মহন্ত
আমি রণজিৎ কুমার! খাই-দাই, ঘুমাই কোডিং করি। সবসময় মাথায় উদ্ভট সব চিন্তা নিয়ে ঘুরি। মাঝে মধ্যে আবোল-তাবোল লিখতে মন চায়। লিখেও ফেলি সেসব! আমার ছাইপাশ লেখা ব্লগে আপনাকে স্বাগতম!

আপনার কথা শুনে আমি নিজেকে তুচ্ছ ভাবছি

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৈশাখে একবার ঝড়ের পরে প্রায় এক সপ্তাহ সারা রংপুর বিভাগে টেলিটকের পুরো নেটওয়ার্ক বন্ধ ছিলো। ভাবেন তো যারা টেলিটকের কাস্টমার শুধুমাত্র টেলিটক সিমই চালায় তাদের কি সমস্যায় পড়তে হয়েছিলো? গত ৯ নভেম্বর থেকে টেলিটক থ্রিজির নেটওয়ার্ক পীরগঞ্জে ছিলোনা বলা যায়। আমার বাড়িতে টেলিটকের নেটওয়ার্কটাই ইন্টারনেট চালানোর জন্য উপযোগী। পীরগঞ্জে কেউ-ই টেলিটক থ্রিজির নেটওয়ার্ক ব্যবহার করতে পারছিলোনা। কয়েকজন কল দিয়েছিলো ওদের কাস্টমার কেয়ারে, তাদের সমাধান দেওয়া হয়েছে ‘হ্যান্ডসেট অফ করে চালু করতে, রিসেট করতে! মডেম রিইনস্টল করতে!’ আমি কল দিলাম দিয়ে সমস্যার কথা বললাম, আমাকে বলে হ্যান্ডসেটের কনফিগারেশনে সমস্যা। আমি বলি মডেমে চালাই। বলে মডেমে সমস্যা।

অনেকগুলো ম্যাডাম কাস্টমার ম্যানেজার পেরিয়ে জনৈক কাস্টমার ম্যানেজারের সাথে কথা হচ্ছিলো-

আমি - গত ৯ তারিখ থেকে সমস্যা। মডেমে কোন সমস্যা নাই ভালো করেই জানি। আমার এলাকার যারা টেলিটকের নেট চালায় সবারই সমস্যা।

টেলিটক - কোথায় থাকেন?

আমি - পীরগঞ্জ! রংপুর পীরগঞ্জ!

টেলিটক - জেলা শহর থেকে অনেক দূরে ! জেলা শহরের ৫ কিলোমিটারের বাইরে থ্রিজি পৌঁছেনি!

আমি - গত বছর থেকে চালাচ্ছি...

টেলিটক - এটা পরীক্ষামূলক সম্প্রচার (সম্প্রচার?)!

আমি - আমরা কি গিনিপিগ? প্রধানমন্ত্রীর ছেলে জয়, তথ্যমন্ত্রী জুনায়েদ আহমেদ এসে টেলিটক থ্রিজি নেট আর তিনটা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করে গেছে সেই কবে।

টেলিটক - আমরা বলতে পারিনা।

আমি - বলা লাগবেনা, সমস্যার সমাধান করেন। আপনাদের থ্রিজি কাভারেজ লিস্টে আলাদা করে পীরগঞ্জ জোনের নাম লেখা আছে।

টেলিটক - সরি স্যার জেলা শহর থেকে ৫ কিলোমিটারের মধ্যে হলেই আমরা কম্প্লেইন নিতে পারতাম।

আমি - তারমানে কম্প্লেইনও নিতে পারবেননা?

টেলিটক - নিয়ে লাভ নাই।

আমি - এ কি বলছেন? আমার এত্তোগুলো টাকা দিয়ে কেনা নেট নষ্ট হবে?

টেলিটক - টুজিতে চালান?

আমি - গরুর গাড়ি চালাতে বলছেন?

টেলিটক - সরি স্যার। আপনি যদি শহরের সুবিধা গ্রামে চান তাহলে আর কি করার।

আমি - আপনার কথা শুনে আমি নিজেকে তুচ্ছ ভাবছি।

টেলিটক - আপনাকে আর কোনভাবে সহযোগিতা করতে পারি?

আমি - অনেক সহযোগিতা করেছেন, আর লাগবেনা। একটা কাজ করতে পারেন! নাকে তেল দিয়ে ঘুমান!

আমার সময়গুলোর সাথে নগদ ত্রিশ(!) টাকার মতো জলে ঢাললাম!!!! প্রায় সপ্তাহ খানেক পরে আজ রাতে থ্রিজির নেটওয়ার্ক ফিরে পেলাম। টেলিটকের পরীক্ষামূলক সম্প্রচারের (Broadcasting!!) নেটওয়ার্ক!

সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ঝড়

লিখেছেন ইসিয়াক, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৭


ঈশান কোণে মেঘ গুড়-গুড় হঠাৎ এলো ঝড়,
প্রবল বাতাসে ঘূর্ণিপাকে ধুলো মাটি খড়।

পাখপাখালি ত্রস্ত চোখে খুঁজছে আশ্রয়
বিপদাপন্নর চোখে মুখে নানা আশঙ্কা-ভয়।

কড়-কড়-কড় বাজ পড়ছে আলোর ঝিলিকে
প্রলয় তান্ডব  ঘটে চলেছে বাংলার মুলুকে।

মহাসংকটেও... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

সন্ধ্যা

লিখেছেন কালো যাদুকর, ১১ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১১

সময় নেই, এটাই কেন মনে আসে,
চিত্ত চঞ্চল হয় তব পিয়াসে,

তবে কি দিনের শেষে সন্ধ্যা নেমেছে
সুন্দর মুহূর্ত সাজিয়ে ওই আকাশে ।

আমার না হয় দিন গেল
পৃথিবীর সময় কেবল বেড়েই গেল,
তাতে... ...বাকিটুকু পড়ুন

লাল সালুতে মজিদ টিকে গিয়েছিল, শামীম সেটা পারেনি।

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৪৮


আজ শনিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের তৌহিদি জনতা মব করে একজন মানুষকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেছে, তার আস্তানা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। নিহত ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

×