somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয় দিবস এবং মনের কিছু কথা...

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজয় দিবস নিয়ে অনেক কিছু লেখার ছিল। কিন্তু ঐ পর্যন্তই, কিছুই লিখতে পারলাম না।
মনের মাঝে প্রচন্ড আবেগ (নাকি রাগ বলাই ভালো) সব কিছু এলোমেলো করে দিয়েছে/দিচ্ছে।

আচ্ছা রাগ বাদ দিয়ে শান্তভাবে কটি কথা বলি। গত কালকে বাংলাদেশে বিশ্বজয়ের খেলা চলল। বেশ ভাল। পতাকায় রেকর্ড হবে, জাতীয় সঙ্গিতে রেকর্ড হবে। খুবই ভাল কথা, কিন্তু অনবরত যে মানুষগুলো মারা যাচ্ছে, তাদের লাশগুলো এখনো কবরে পুরোপুরি বিলীন হয়নি। এখনো স্বজন হারা কান্না থামেনি, থামেনি আর্তনাদ। কিন্তু সেই প্রতিক্রিয়া কারও মাঝেই দেখতে পেলাম না। হোক না সে শিবির, বিএনবি কিংবা আওয়ামীলীগ, সবার আগে তারা মানুষতো। এত এত মানুষের মৃত্যুর মাঝে 'বিজয় দিবস' পালন করতে মন চাইছে না কোন মতেই।

গতকাল রাতে বাড়িতে ফেরার পথে একটা কথা মাথায় আসলো। আমরা যখন স্কুলে পড়তাম তখন প্রতিদিন ক্লাস শুরুর আগে বাধ্যতামূলক ৩০ মিনিট এসেম্বলিতে দাড়াতে হতো। সেখানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গিত, কোরআন তেলোয়াত সবই হতো এবং তা নিয়মিত। অন্যদেশে কি হয় আমার জানা নাই। কিন্তু একদিক থেকে এটাও কিন্তু অসাধারণ ব্যাপার ছিল যে, প্রায় একই সময়ে দেশের সকল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ পতাকা তুলছে, হাজারো কণ্ঠে জাতীয় সঙ্গিত গাইছে।.....

আমার উপরোক্ত কথা পড়ে যদি কেউ কিছু বলতে চান তাহলে তার আগে নিচের লাইনগুলো দয়া করে পড়ুন:
এদেশে একসময় বিটিভিতে "নতুন কুড়ি" প্রচারিত হতো প্রতিবছর নিয়মিত। বিভিন্ন জেলা থেকে নানা বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করতো। বিচারকদের বিচারে পেত পুরস্কার। এই অনুষ্ঠানে কখনো কোনো স্পন্সর দেখিনি। তাই প্রচারিত অনুষ্ঠানে দেখতাম না কোন বিজ্ঞাপন বিরতী।
এরপর ইন্ডিয়াতে শুরু হলো "ইন্ডিয়ান আইডল"। বৈচিত্রময় অনুষ্ঠানটি বাংলাদেশীদের দৃষ্টি আকর্ষণ করলো বিদ্যুতগতিতে। শুরু হলো "ইন্ডিয়ান আইডল" অনুকরণে নানা অনুষ্ঠান মালা। তার সর্বশেষ সংযোজন সম্ভবত "বাংলাদেশ আইডল"। এই অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে স্পন্সরশীপের কোন আকাল নেই। বাজারও বেশ চড়া!
এভাবেই আমরা "হুজুগে বাঙ্গালী" খেতাবধারী জাতী হিসাবে পরিচিতি পাই! নিজ দেশের প্রতিভা মূল্যায়িত করি ভিনদেশী দৃষ্টিভঙ্গিতে।
"বিজয়" পালনের জন্য দেখুন বিভিন্ন কমিটি হয়েছে। তাদের কর্মব্যস্ততাও ব্যাপক। কিন্তু "বাঙ্গালিয়ানা" যে হারিয়ে ফেলছি অতি সন্তর্পনে তার কথা কইবে কে? (গতকালকের সারাদিনের নানা কর্মসূচী দ্রষ্টব্য)

পাশের বাড়ির অনাহারী দিবসে নিজ বাড়ীতে পোলাও-কোর্মা খেতে আমার বড্ড অস্বস্তি হয়। মৃতের আহাজারীর মাঝে বিজয় উৎসব করতে কোনভাবেই সফল হতে পারলাম না।
বিজয় উৎসবের আগে দেশকে স্থীতিশীল করাটা জরুরী ছিল। তাহলে হয়তো ২৭ হাজার নয়, পুরো দেশবাসী নির্দ্বিধায় কণ্ঠ মেলাতো গতকাল ৪.৩১ এ।
(হয়তো অগোছালো কিন্তু খুব কি ভুল বললাম?)

কাজীর হাট.কম এ সর্বপ্রথম প্রকাশিত।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×