ও নদী,নদীরে তুই কি জানিস,
তোর বুকে যতো জল নেই,
তার চেয়েও বেশি দুঃখ আমার এই বুকে?
ও নদী,নদীরে তুই কি জানিস,
তোর বুকে যতোটা ঢেউ নেই,
তার চেয়েও বেশী আমার বুকেতে ক্ষত?
ও নদী,নদীরে তুই কি জানিস,
তুই যতোটা না আকাবাকা,
তার চেয়েও বেশী আকাবাকা
আমার ভাগ্য রেখা?
ও নদী,নদীরে তুই তো জানিস,
তোর বিশ্বাস সাগরেই তোর স্বপ্নের পূর্ণতা
আমার বিশ্বাস আমার সাথে
করেছে প্রতারণা।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



