somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুলে যাওয়াটা আমাদের জাতিগত সমস্যা

২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানী সবাই ভুলে গেছেন তাই সবাইকে মনে করিয়ে দিচ্ছি একজন মানুষের কথা। যাকে কে বা কারা কুমিল্লার ময়নামতি ক্যান্টমেন্টে ধর্ষণ করে হত্যা করেছে। যদিও মেয়েটার লাশ কবর থেকে তুলে পুনরায় তদন্ত কমিটি বলেছে মেয়েটিকে ধর্ষণ করা হয়নি।
জানী তো এখন ঠিকি মনে পরেছে আপনাদের। মনে তো পরবেই কারন আমরা সব সময়ই ভুলে গিয়ে আবার মনে করি বলেই আমরা বাংলাদেশী বলে মনে পরে মাঝে মধ্যে। না হয় কবেই ভুলে যেতাম যে আমরা বাংলাদেশী। যদিও আমরা বাংলাদেশী মনে পরার অনেক গুলি কারন আছে। যেমন ২১শে ফেব্রুয়ারী, ২৬শে মার্চ, পহেলা বৈশাখ, ১৬ই ডিসেম্বর ইত্যাদি ইত্যাদি।

এই যে কদিন আগেই "তনু হত্যার বিচার চাই" ও "আমরা তনুর বোন তনুর ভাই, তনু হত্যার বিচার চাই" শ্লগান দিয়ে গলা ফাটিয়ে চৈত্রের ফাটা মাটের মতো করে আমাদের গলাকে ফাটিয়ে দিয়েছিলাম। কিন্তু বৈশাখের বৃষ্টির পরশ পেয়ে যেমন মাটি চৈত্রের খড়ার কথা ভুলে যায় আমরাও তেমনি নববর্ষের আনন্দে মাতোয়ারা হয়ে ভুলে গেছি তনুকে, ভুলে গেছি "আমরা তনুর বোন তনুর ভাই, তনু হত্যার বিচার চাই"।
আরে ভাই মাথা চাপরে লাভ নাই । কারন এটা তো আপনার একার দোষ নয়, এটা আমাদের জাতিগত সমস্যা।

এখনো আইন শৃংখলা বাহিনী তনু হত্যার আসামি ধরতে পারেনি। আরে পারবেন কি করে? উনারা তো আসামী সনাক্তও করতে পারেননি। আর সনাক্ত করতে পারবেন কি করেই বা? উনারা তো এখনও তনু হত্যার কারনও জানতে পারেননি। আর কারন জানতে পারবেন কি করেই বা, উনারাও তো আমাদেরই জাতি। তাই হয়তো উনারাও ভুলে গেছেন। কারন ভুলে যাওয়া তো আমাদের জাতিগত সমস্যা।

আমরা আর কতো ভুলে গেলে ভুলে যাওয়া জাতির অপবাদ থেকে মুক্তি পাবো।
কেউ কি বলতে পারেন?

"তনু হত্যার বিচার চাই" আন্দলনের সময় অনেকেই আমাদেরকে বলেছিলেন ভাই এতো চিল্লায়া লাভ নাই। তনু হত্যার বিচার পাইবেননা। বহুত তো চিল্লাইলেন অতিতে কোন বিচার কি পাইলেন? কোন লাভ কি হইলো চিল্লায়া?

তখন তো ঠিকি আমরা তাদের কথা প্রতিবাদ করে বলেছিলাম- আমরা আপনাদের মতো চুড়ি পরে ঘরে বসে থাকবোনা। তনু হত্যার বিচার না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবোনা। আমরা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব আমরা বীরের জাতি।
কই এখন আমরা কি কথা রাখতে পেরেছি। না পারিনি। পারিনি বলে যে আমাদের লজ্জা বোধ হচ্ছে তা কিন্তু না। কারন আমাদের লজ্জা বোধটা এতো দুর্বলনা যে টুংক বিষয় নিয়েও আমরা লজ্জা পাবো। আমরা লজ্জা পাইনি অতিতেও। তবে মাঝে মাঝে অহংকারে বুকের পাজর টুকরা টুকরা করে ফেলি।

আজ প্রথম আলো'য় একটা সংবাদ দেখলাম 'এটি পরিকল্পিত হত্যা, জরিত তিন-চারজন"। তনুর পরনে থাকা কাপড়ের ডিএনএ টেস্ট করে তিনজনের আঙুলের ছাপ পাওয়া গেছে।
বাহ বাহ ধারুন সংবাদ এটা। তনু হত্যার ১মাস এর মধ্যে আমাদের আইন শৃংখলা বাহিনী তনুর হত্যাকারী তিনজন বলে জেনেছেন।
কই আপনারা? আইন শৃংখলা বাহিনীর এক মাসের কর্মের এই সুফলে গর্বে অহংকারে বুকের পাজর টুকরা টুকরা করবেননা। আসেন আসেন আমি আপনাদের অপক্ষায় দাঁড়িয়ে আছি।
লংমার্চ করবেননা।
শাহবাগে মিষ্টি বিতরণ করবেননা।

মিষ্টি বিতরণ করলে আমাদেরকেও দাওয়াত দেবেন কিন্তু। আমরা মানে যারা তনু হত্যার বিচার চেয়ে কম্পিউটারের কি-বোর্ড চাপতে চাপতে হাতের দশ আগুল মাংস শূন্য করে ফেলেছি। অহে উনাদেরকেও দাওয়াত দেবেন যারা পত্রিকায় তনু হত্যার বিচার চেয়ে কলাম লিখে অনেক টাকা কামিয়েছেন। ভুলেই গিয়েছিলাম উনাদেরকেও দাওয়াত দেবেন যারা টিভিতে টক শো করেও বহুত টাকা কামিয়েছেন। আরো অনেকেরই অবদান আছে। আমার এই মুহূর্তে মনে পরছেনা উনাদেরকে। আপনারা কষ্ট করে মনে করে নিয়ে উনাদেরকেও দাওয়াত দেবেন কিন্তু।
এই সাফল্যতা আইন শৃংখলা বাহিনীর একার নয় কিন্তু আমার আপনার সবার। তাই শাহবাগে মিষ্টি বিতরণ কালে আমাদেরকে দাওয়াত না দিলে, আমরা কিন্তু আপনাদের বিরোদ্ধে আবার কম্পিটারের কি-বোর্ড চাপা শুরু করে দেব। কথাটা মনে থাকে যেন।

সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০২
৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

পরেছো চশমা গান

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:১৪


কাজল চোখে পরেছো চশমা
লাগছে সুন্দর, দেখছো কি?
প্রণয়ের দেবদারু কিংবা-
কঞ্চি বাঁশের- কৃষ্ণ ছবি;
ডাকছো নাকি হ্যামিলনের বাঁশি

ছায়াহীন ভাবে দেখছো শুধু
ফুলঝুরি নয়, মনে রেখে হিংসা
তবু লাল নীল সাদা চশমায়
রেখে যাও বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

×