somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিন্তু না তোর জন্য নয় মহিউদ্দিন, সুরঞ্জনার একটি মাত্র কলের আশায়

১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুই বহুবার, বহুদূর থেকে আমার কাছে এসেছিস বন্ধুত্বের টান ও অধিকার নিয়ে।
আমি প্রতিবার তোকে ফিরিয়ে দিয়েছি দূর দূর করে।
যদিও প্রকাশ্যে নয় কৌশলে।
জানি তুইও তা বুঝে নিয়েছিস বহু আগেই।
তবুও আসিস বারবার আমার কাছে বন্ধুত্বের টান ও অধিকার নিয়ে।
আজও আসছিস। আমি আজও তোকে তাড়িয়ে দিয়েছি আগের মতোই।
তুই আমাকে অবাক করে দিয়ে প্রতি বারের মতোই কোন রাগ অভিমান না করেই
চলে গেছিস।

তুই হয়তো এখনো বুঝতে পারিসনি, আমি আর আগের মতো নেইরে।
হয়তো বা বুঝতে পেরেয়েও না পারার ভান করে বারবার আসিস ফিরিয়ে নিতে আমায় বন্ধুত্বের মিলন মেলায়। আমি অনেক বদলে গেছিরে। আমি এখন আর আগের মতো বন্ধু সুলভ নেইরে। কেন নেই? তা তোর অজানা নয়। সেই সুরঞ্জনা'র প্রণয় মেলায় মেতে আমি মন হারিয়ে ফতুর হয়ে গেছি তা তো তোর অজানা নয়। এখন আর আমার পৃথিবীতে আমি ছাড়া কেউ আছে বলে আমার বোধ হয়না। আমার বোধ শক্তি আজ বিলিন। আমি এখন আড্ডাবাজ, নয়রে, এখন আমি একা থাকতেই ভালোবাসি। তাইতো পালিয়ে বেড়াই পরিচিত, অপরিচিত, আত্মীয়, স্বজন, পাড়া পড়শি, বন্ধু বান্ধব থেকে। এখন আর আমার কোন বন্ধু নেই। নেই কোন শুভাকাংখী ও। এখন আর আমি কারো প্রয়োজন বোধও করিনা। যেই আমি কোনদিন তোদের ফেলে একা থাকতে পারতাম না সেই, আমি এখন একা থাকাতেই সুখ পাই।

আমি এখন এতোটাই বদলে গেছিরে, যেমনটা বদলে যায় প্রকৃতি। বসন্তের পরে ঠিক যে ভাবে হুটহাট চলে আসে কাল বৈশাখ।

জানি আমার এই লেখাটা তোর দৃষ্টিতে পরবেনা। না পরারই কথা। কারণ তুই এতো আধুনিক নস। যতোতা আধুনিক ভাবে আমি এই লেখা প্রকাশ করছি।
তাইতো আমি এই লেখাটা লিখলাম। না হয় তোকে বলা বা লেখার সাহস হতোনা আমার। প্রতিবার যখন তোকে দূর দূর করে তাড়িয় দেই,
তুই চলে যাবার পর নিজেকে আর ক্ষমা করতে পারিনারে।
এক পলকে মনে পরে যায় আজ থেকে ছয় বছর আগের
তোর সেই উপকারের কথা। কোন দিন আমি তোর সেই উপকারের কথা ভুলতে পারবো নারে।

হয়তো তুই মনেই রাখিসনি, কি সে উপকার করেছিলিস তুই আমায়?
আর আমার খুব মনে পরেরে তোর সেই উপকারের কথা।
তখন নিজেকে খুব বেহায়া বেলাজ অকৃতজ্ঞ মনে হয়।
নিজেই নিজেকে দাড় করেয়ি দেই বিবেকের কাঠগড়ায়।
নিজেকে নিজেই ক্ষমা করতে পারিনা।


জানিনা তুই তোর এই অকৃতজ্ঞ বন্ধুটাকে ক্ষমা করতে পারবি কিনা।
তাই প্রকাশ্যে তোর কাছে ক্ষমা চাওয়ার সাহস আমার নেইরে।
তাই বেহায়া বেলাজের মতো ক্ষমা চেয়ে নিচ্ছি আড়ালে-
মহিউদ্দিন পারলে ক্ষমা করে দিস আমায় সেদিন। যেদিন এই লেখাটা তোর নজরে পরবে। আমার বিশ্বাস এই লেখাটা একদিন না একদিন তোর নজরে পরবে কোন ক্রমে।
জানিরে সেদিন তুই আমাকে ক্ষমা না করে থাকতে পারবিনা।
বরং আমার ফেলে আসা সৃত্বিগুলি তোকে সেদিন খুব কাদাবে।
তুই অঝোরে কাদবি চক্ষু লজ্জা ভুলে।
আর হাতে থাকা মোবাইলে খুজবি আমার পুরাতন ফোন নাম্বারটি।
জানিনা সেদিন আমি থাকব কিনা এই পৃথিবীতে!!
তবে নাম্বারটি ঠিকি খোলা থাকবে। যা এখনো খোলা আছে। কিন্তু না তোর জন্য নয় মহিউদ্দিন, সুরঞ্জনার একটি মাত্র কলের আশায়।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×