আজ অনেকদিন পর তোমার দেয়া স্মৃতিগুলো খুলে বসলাম
ঠিক ঐ গানটার মতো “ স্মৃতির জানালা খুলে বসে আছি।”
অনেক পুরণো স্মুতিতো তাই একটু ধূলো জমে গেছে
অনেক জানতে ইচ্ছে করছে, আমার স্মৃতিগুলোর কি খবর ?
ওগুলো কি ঠিক ঐ গানটার মতো, “গীতশেষে বীণা পড়ে থাকে ধূলো মাঝে।”
জানিনা আমার স্মৃতিগুলো তোমাকে কাঁদায় কিনা ?
জানো ? তোমার স্মৃতিগুলো না খুবই দুষ্ট,
আমার চোখের কোনায় হঠাৎই জল এনে দিল !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


