কোনো এক দেশে থাকে অদ্ভূত জাদুকর
জনগণ ক্ষোভে কাঁপে, তাকে দেখে থরথর।
গায়ে তার থাকে কোট গলা বাঁধা টাই
খায় সদা, তবু শুধু করে খায় খাই খাই।
হাতে তার থাকে এক অদ্ভূত লাঠি
লাঠি নয় যেন এক দেশলাই কাঠি।
সেই লাঠির আছে হেড মুখে থাকে বল
ঘষা দিলে বের হয় লাল কালো জল।
অদ্ভূত জাদুকরের অদ্ভূত লাঠি
সাদা কাগজের 'পুরে করে হাটাহাটি।
সেই জাদুকর খায় গরিবের লাশ
জাদুর লাঠিতে লাশ ফ্যালে ঠাসঠাস।
সাবধান জনগণ যে যেথা আছো
জাদুর লাঠিটা ছিনে নিজে নিজে বাঁচো।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




