ছোট বেলায় ভিডিও গেমের প্রতি নেশা ছিল মারাত্মক! আমাদের এলাকায় কয়েকটা ভিডিও গেমের দোকান ছিল। সেখান যেয়ে সারা দিন পড়ে থাকতাম। মোস্তফা গেম খেলার নিশা ছিল বেশি। "মোস্ত" গেম চেনেনা, এমন মানুষ পাওয়াও দুষ্কর। একবার ছোট বেলার ঘটনা। আমি তখন ক্লাস ফাইবে পড়ি। স্কুল থেকে এসেই, দিতাম বাজারে দৌড়। "মোস্ত" খেলার জন্য। ছোট বেলায় কাছে তো বেশি টাকা পয়সা থাকতোনা তাই মাঝে মধ্যে বিভিন্ন পন্থা অবিলম্বন করতে হতো। একবার কাছে কোন টাকা পয়সা নেই। ওদিকে গেম খেলতে প্রতি কয়েন ১ টাকা করে লাগে। এখন টাকা কোথায় পাই?
আমার এক ফ্রেন্ড ছিল, নাম আনারুল' কিন্ত সবাই তাকে ম্যান্ডেলা নামেই চিনতো। তো ম্যান্ডেলা আমাকে বুদ্ধি দিলো,
দোস্ত একটা বুদ্ধি পাইছি?
আমি: কি বুদ্ধি?
ম্যান্ডেলা: ওইজে ইস্ক্রুপ লাগায় না দেয়ালে? ওই ইস্ক্রুপের সাথে যে সাদা পইসার মত দেখতে একটা কয়েনের মত থাকে ওইগুলো দিয়ে ট্রাই করে দেখি।
আমি: বুদ্ধি খারাপ না, চল দেখি। কাছে আছে তো?
ম্যান্ডেলা: আরে পকেটে করে আগেই নিয়ে আসছি। এখন চল...
দোকানে যেয়ে এদিক, ওদিক তাকাতে লাগ্লাম যেই দোকানের মালিক বাইরে গেলো সেই পকেট থেকে কয়েন গুলো নিয়ে একটার পর একটা ছাড়তে থাকলাম, ভিডিও গেমের ভেতরে। কিন্ত কোন কাম হলোনা, সব গুলো কয়েন ছিল মোটা মোটা, তাই সব অর্ধেক যেয়ে বেধে থাকলো। অবস্থা খারাপ দেখে জলদি ওখান থেকে কেটে পড়লাম। বাইরে জেয়ে ম্যান্ডেলা কে ইচ্ছা মত ঝারতেছিলাম। শালা কি কয়েন আনছিস কাজ হয়না? এখন গেম খেলবো কি করে? মাথা পুরাই নষ্ট। ম্যান্ডেলার মাথায় বুদ্ধি আসলো। ও বলল,
দোস্ত তোদের বাড়ি সুবরি গাছ আছে না?
আমি: হ্যাঁ আছে? কিন্ত কেন?
ম্যান্ডেলা: আরে সুবরি চুরি করে বেচবো। আমি গাছে উঠতে পারি কোন সমস্যা নাই।
আর দুই থলি বেচতে পারলে সারাদিন "মোস্ত" খেলা যাবে।
আমি: তাইতো ভালো বুদ্ধি। তোর মাথায় এতো ভালো বুদ্ধি আসে কই থেইকা?
দেরী না করে জলদি চল...
বাড়ীর ভেতরে ঢুকে, চারিদিকে ভালো করে লক্ষ্য রেখে ম্যান্ডেলা কে গাছে উঠিয়ে দিলাম। সুবরি পেড়ে একটা ব্যাগে ভরে বাজারে চলে গেলাম বেচতে। জীবনে প্রথমবার চুরি করলাম, আবার প্রথমবার কিছু বেচতেও গেলাম বাজারে। পরান ধুক ধুক করছিলো ভয়ে। সুবরি বেচে ভালোই টাকা হয়ছিলো। ৩০/৪০ টাকার মত। সেকি খুশি আমি আর ম্যান্ডেলা। সারাদিন গেম খেলা যাবে এইভেবে। কিন্ত ঘটনা আরেক জায়গায় ঘতে গেলো। আমাদের সুবরি বেচতে বাজারে দেখে ফেলেছিলো আমার ছোট খালু। সেটা আবার আমরা খেয়াল করি নাই। খালু বাসায় যেয়ে আব্বুকে সব বলে দিলো। আমরা তো সুবরি বেচে টাকা নিয়ে গেমের দোকানে ঢুকে গেলাম। আমি খুব মনোযোগের সাথে গেম খেলছিলাম। কিছুক্ষন পর কে যেনো আমার পিঠে হাত
রাখলো । আমি গেমের দিকে মনোযোগ তাই বার বার হাত সরিয়ে দিচ্ছিলাম। ভাবছিলাম ম্যান্ডেলাই এই কাজ করতেছে। আবার যেই হাত রাখলো, আমি রেগে গিয়ে পিছের দিকে তাকাতে তাকাতে বলতে লাগ্লাম শালা ম্যান্ডেল দাড়া আজকে তোর একদিন কি আমার...বলা শেষ হলোনা মুখ বন্ধ হয়ে গেলো। পিছে ম্যান্ডেল না আমার ফাদার দাঁড়ানো। আমার ঘেটিতে হাত শক্ত করে ধরে টনতে টানতে বাইরে নিয়া গেলো। বাইরে বেরিয়ে আমি কোন মতে চেষ্টা করতে করতে ছুটে গেলাম। দিলাম দৌড়। কিন্ত শেষ রক্ষা হলোনা। খালুর সাথে দৌড়ায় পারলাম না। উনি দৌড়াইয়া আমারে ধইরা ফেলছিল। হেরপর আর কি কমু...সেই রাতের মাইরের কথা এখনো মনে পড়ে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



