লাঞ্চ আওয়ারে অফিস থেকে বের হয়েছে করিম সাহেব। মাথার উপর প্রচণ্ড রোদের তাপ। নাহ এই বয়সে যে আর বাধ মানে না।
পাশের মন্টুর চায়ের দোকানে গিয়ে বসলেন। কপালের ঘাম মুছতে মুছতে মন্টুকে এক কাপ চা দিতে বললেন। কি চা দেবো ? দুধ চা না লাল চা ? তোকে কি প্রতিদিন মনে করিয়ে দিতে হবে, তুই জানিস না আমি দুধ চা খাইনা..
মন্টু: চাচা কিছু মনে নিয়েন না, আসলে সবার কেছে জিগাইতে জিগাইতে অভ্যাস হয়ে গেছে তো তাই মুখ ফস্কে বাইর হইয়া যায়..
নে হইছে জলদি চা বানা। চাচা কি দুপুরে খাইছেন কিছু ? আজকে বাড়ি যাবেন না ? আর খাওয়া, নাহ আজকে আর বাড়ি যাওয়া হবেনা অফিসে অনেক কাজ বাকি পড়ে আছে, হাতের কাজ শেষ না করে বাড়ি ফিরবোনা।
তুই আমাকে একটা রুটি আর কলা দে এতেই হবে, কোন মতে পেটটা ভরলেই হল। গরীবের বেশী কিছু খাওয়ার প্রয়োজন হয়না।
করিম সাহেব চায়ের কাপে এক এক চুমুক দিচ্ছেন আর ভাবছেন, মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে সুন্দর একটা ছেলের সাথে বিয়ে দিতে হবে। ছেলেটার দুই মাসের বেতন বাকি, পরিশোধ করা লাগবে।
বাড়ীর বিদ্যুৎ বিল, বাজারে কিছু টাকা বাকি, সব সামনের মাসের মধ্যে কি শোধ করতে পারবো ?..হাতের চা শেষ করে,
এক পিচ রুটি আর ২ টা কলা নিয়ে দোকান থেকে বের হল করিম সাহেব। পিছ থেকে মন্টু ডাক দিয়ে স্মরণ করিয়ে দিল,
চাচা ১৮০ টাকা হয়ছে কিন্ত, আচ্ছা লিখে রাখ, বললেন করিম সাহেব। মাথার উপরে প্রচণ্ড রোদ নাহ এই বয়সে আর বাধা মানে না.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



