somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জলপথে লাশের মিছিল

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লঞ্চ দূর্ঘটনায় আবারো নিভে গেছে ৭০টা জীবন প্রদীপ। মৃত্যু হয়েছে ৭০টা স্বপ্নের। আমরা স্থলে চলাচল করতে পারছি না পেট্রোল বোমায় ঝলসে যাচ্ছি। তাই বর্তমান হরতাল অবরোধে জলপথ অনেকের কাছেই প্রিয় হয়ে উঠেছে। কিন্তু সেখানেই কী নিরাপত্তা পেলাম ? অনেকটা, বোমার ভয়ে উঠলাম লঞ্চে পানি বলল পাইছি কাছে! সাধারণের মৃত্যু বাংলাদেশে কোন অসাধারণ কিছু নয়। সড়ক দূর্ঘটনায় যেখানে আমরা বিশ্বে দ্বিতীয় স্থানে আছি, ভবন ধসে মৃত্যুতে প্রথম স্থানে সেখানে মাঝে মাঝে নৌদূর্ঘটনায় ৭০টা লাশ নেহায়েত কমই বলা চলে ! এধরণের বিশ্লেষণ যদি করা হয় তাহলে বলতেই হয় আমরা রাবণের লঙ্কাসিটিতেআছি। যেখানে লাশ কোন ব্যাপারইনা। একটা লাশ যে একটা পরিবারের কাধে কতবড় বোঝা তা বোঝার সক্ষমতা আমরা অনেক আগেই হারিয়েছি। কবির ভাষাই,“বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোড় একবছর।”তারপরও একটি কথা ঘুরেফিরে সামনে চলে আসে যে, আমরা কি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি কোনদিনই পাবো না ? সমাজে যদি সবাই এক একটা নন্দলাল হয়ে বসে থাকি তাহলে বোধহয় স্বাভাবিক মৃত্যু ভাগ্য জুটবে।

১৯৭৭ থেকে ২০১৪ পর্যন্ত ৩৭ বছরে ৪১৬টি নৌদুর্ঘটনা ঘটেছে। এসব দূর্ঘটনায় মৃতের সংখ্যা পাঁচ হাজারেরও বেশী। প্রতিটির ক্ষেত্রেই দায়সারা তদন্ত কমিটি হয়েছে। তবে এ পর্যন্ত কোন কার্যকারী পদক্ষেপ ন্ওেয়া হয়নি। আর অনেক তদন্ত কমিটির রিপোর্টও পাওয়া যায়নি। পদ্মা নদীতে এমভি মোস্তফা ডুবে যাওয়ার প্রাথমিক কারণ হিসাবে বলা হচ্ছে, দুই চালকের প্রতিযোগীতা। কিছু দিন আগেই শ্যালা নদীতে একই কারণে তৈলবাহী কার্গো ডুবে যাওয়ায় পুরো সুন্দরবন হুমকির মুখে পড়েছিল। কিন্তু, আবার কেন একই ধরনের একটি ঘটনায় ৭০টি লাশ? কর্তৃপক্ষ কোন ভাবেই এর দায় এড়াতে পারেন না। একই ঘটনা বারবার ঘটলে তাকে আর দূর্ঘটনা বলা যায় না। এটা নৌপথের হত্যাকান্ড! আমরা নৌপথে আর একটা খুনও দেখতে চাই না।

পরিশেষে দুঃখভরে বলতে হয়,আমাদের নিয়তিই বোধহয় এই যে, আগুন পানির মায়াবী খেলায় আচ্ছাদিত আমাদের বাঙালি জীবন!

…………………………………….
রাসেল আহমদ
প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক
কুষ্টিয়া।
ইমেইল- [email protected]

………….. দৈনিক সকালের খবরের পাঠকরে মতামত পাতায় ২৫.০২.২০১৫ তে প্রকাশিত।………….
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×