হঠাৎ তার চোখের কোণে খেয়াল করলাম অশ্রু;
সে কি বোকা, না কি তাকে করা হচ্ছে?
সে কি উন্মাদ, না কি আমরা ভাবছি!
সেও তো আমাদের মতই একজন মানুষ,
আমাদের মত তারও তো পরিবার আছে,
হয়তবা আছে সুন্দর একটা মন।
আমাদের মত সেও ভাবে, চিন্তা করে;
হাসি কান্নার আনুভুতিও একই রকম।
তাহলে, কেন আমরা তাকে নিয়ে হাসাহাসি করি?
উচ্চতায় একটু কম বলে বামণ বলে ঠাট্রা করি!
তার তো কোন দোষ নেই?
সে তো ইচ্ছে করে খাটো হয় নি?
প্রকৃতি তার সাথে প্রতারণা করেছে!
তাকে হাসির পাত্র করেছে,
তার সম্মান কেড়ে নিয়েছে!
তাকে করেছে অসহায়।
সেও তা মেনে নিয়েছে,
দোষ দিয়েছে ভাগ্যের উপর।
হয়তোবা তার মনে আছে প্রচন্ড ক্ষোপ!
রাতের বেলা হয়তোবা চাদেঁর দিকে তাকিয়ে,
কাদেঁ সে নীরবে।
মনে মনে প্রশ্ন করে প্রকৃতিকে,
তুমি চাদটাকে দিয়েছো সৌন্দর্যতা!
জোছনা রাতের অপূর্বতা,
কী দোষ ছিল আমার?
লজ্জা, হীনতা, দুর্বলতাকে পুঁজি করে,
কেন আমাকে চিরকাল বেচে থাকতে হবে?
বাকশূন্য প্রকৃতি উত্তর দেয় না!
প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে,
ফিরে যায় সে আপন কুটিরে।
উৎসর্গঃ সকল ছোট মানবদের যাদের তোমরা নাম দিয়েছ ‘‘ বামণ ’’
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




