গুরুজনের মুখে শুনেছি,
সেখানে ছিল দিগন্তজুড়া চা-বাগান,
সারি সারি বৃক্ষ আর গুল্মলতা;
পাখিগুলো মনের খুশিতে,
উড়ত এ ডালে থেকে সে ডালে;
পাহাড়গুলো দূড়ে দাঁড়িয়ে
আনন্দে হাসত।
স্বচ্ছ পানিতে সকালের রোদে,
বালিগুলো করত চিক চিক;
মাছগুলো স্রোতের সাথে,
পাল্লা দিয়ে সাতার কাটত;
নিশঃব্দ চারপাশে শোনা যেত,
পাখিদের মধুর স্বর;
মানুষের মুখে ছিল অকৃত্রিম হাসি।
বৃক্ষরাজি আজ ধ্বংসপ্রাপ্ত!
চা-বাগান গুলো নিস্প্রাণ!
পাহাড়গুলো আজ ধূলোয় ঢাঁকা!
স্বচ্ছ পানির মাছগুলোকে,
হত্যা করা হয়েছে নির্মমভাবে!
মেশিন আর মানুষের কোলাহলে,
পাখিরা গান গাইতে ভয় পায়!
লোভ আর অর্থের পিছনে ঘুরে,
পাথর আর কয়লাকে পুঁজি করে;
জীবনটাকে গোছাতে গিয়ে,
তাদের হৃদয়ে আজ কয়লার দাগ;
নৈতিকতাকে অবহেলা করে,
তাদের মনে আজ পাথরের অহংকার।
উৎসগঃ সিলেটের জাফলংবাসীদের.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




