somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা-আরিচা মহাসড়কে জাবির ছাত্রদের দীর্ঘ অবরোধ

০২ রা আগস্ট, ২০১২ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের পাঁচ ছাত্রলীগকর্মী পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্দ হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ হলের ছাত্ররা ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে রাত ১টা থেকে।

গতকাল রাত ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী লিখনকে কোপানোর ঘটনায় সন্দেহভাজনদের গ্রেফতার করতে গিয়ে পুলিশ মোশাররফ হোসেন হলের ছাত্র নাহিদকে (নৃ-বিজ্ঞান বিভাগ, ৩৯তম ব্যাচ) আটক করে। এই সময় ছাত্রলীগ কর্মীরা পুলিশের সঙ্গে বিতর্কে জড়িয়ে পরে এবং এক পর্যায়ে পুলিশের ভ্যান ভাংচুর করতে গেলে পুলিশ গুলি চালায়। এতে ৫ জন ছাত্র আহত হন। এই ঘটনায় মীর মোশাররফ হোসেন হলের বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা সাধারণ ছাত্রদের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ আরোপ করে। এর আগে আ ফ ম কামালউদ্দিন হলে লিখনকে কোপানোর ঘটনার বিক্ষোভ মিছিল করে ছাত্ররা। মিছিলের পর পরই পুলিশ মোশাররফ হোসেন হলে গ্রেফতার অভিযান চালায়।

এদিকে প্রচন্ড জন-দুর্ভোগের কথা চিন্তা করে ভোরেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এবং জাবি উপাচার্য আনোয়ার হোসেন ছাত্রদের অবরোধ প্রত্যাহার করার আবেদন জানান। তবে বিক্ষুব্ধ ছাত্ররা কারো কথা শুনতেই রাজি হয়নি। বিক্ষোভের মুখে প্রক্টরিয়াল বডির সদস্যরা চলে যেতে বাধ্য হন। জাবি উপাচার্য চলে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়ার হুমকী দিয়েছেন বলে জানিয়েছে বিডি নিউজ ২৪ ডট কম। পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ ছাত্র আহত হওয়ার ঘটনায় মীর মোশাররফ হোসেন হলের প্রাধ্যাক্ষ ও আবাসিক শিক্ষকদের বাসা ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা।

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন-ফার্মেসি বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্র রাকিব, পরিসংখ্যান বিভাগের ৪০তম ব্যাচের ছাত্র বশির, ইনফরমেশন টেকনোলজি বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্র মারুফ, গণিত বিভাগের ৪১তম বিভাগের রবিন ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্র নাহিদ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×