somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি এবং আমার হারিয়ে যাওয়া বাবা

২১ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতের ভোরে সেহরী খেয়ে ফজর নামাজ পরতে যখন মসজিদে যেতাম আমি থাকতাম বাবার চাদরের ভিতরে। বাবা বলতেন, তুই এভাবে আমার চাদরে ঢুকলে বাতাসও যে ঢুকে পরে। আমি রেগে যেতাম। চাদর থেকে বেরিয়ে যেতাম। বাবা আবার আমাকে বুকে টেনে নিতেন। এ ঘটনার সময় আমি ১২ বছরের। কিংবা তার চেয়ে কিছুটা আগ-পিছ হবে হয়তো। বাবা বলতেন, এসব কথা কি তোর মনে থাকবে বড় হয়ে? আমি চুপ থাকতাম। কেন থাকতাম? আমি হয়তো বড় হওয়ার অপেক্ষায় ছিলাম। বাবাকে প্রমাণ দিতে চেয়েছিলাম, আমি তোমার সেই শীতের রাতের কষ্টের কথা ভুলিনি বাবা। কিন্তু আমি যে বড় হতে পারলাম না। তার আগেই বাবা আমাকে ছেড়ে চলে গেলেন। আজ প্রায়ই ভাবি, আহা আমি কেনো আরও আগেই বড় হয়ে উঠলাম না।

বাবার সঙ্গে শেষ যে রাতে আমার কথা হয়, বাবা চেয়েছিলেন আমি যেনো তাকে বুকে জড়িয়ে ঘুমাই। মা দেননি। সে রাতে খুব দেরি করে বাড়ি ফিরেছিলাম। মা বলেছিলেন, তুই ক্লান্ত। ঘুমিয়ে পড়। আহা, সে রাতে যদি বাবার কথা রাখতাম! বাবাকে বুকে জড়িয়ে ঘুমানো ছিলো আমার সবচেয়ে প্রিয়। বাবারও হয়তো প্রিয় ছিলো। আমি বাবাকে জড়িয়ে শেষবারের মতো একটা রাত ঘুমাবার মতো বড় হয়ে উঠতে পারলাম না। বাবাকে বুঝাতে পারলাম না, আমি বড় হয়েও শীতের রাতের সেসব কথা ভুলে যাইনি।

বাবাকে হারানোর পর আমি কখনো মা কিংবা ছোটো বোনের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করিনি। নিজের ভিতরেই নিজেকে লুকিয়ে রেখেছি। হয়তো আমার মা আর ছোটো বোনও নিজেদের ভিতরেই লুকিয়ে রেখেছে নিজেদের! তারাও কখনো আমাকে নিজেদের কষ্ট বুঝতে দেয় না। এভাবেই চলছে আমাদের দিনকাল।

দিবস নিয়ে আমি কখনোই তেমন একটা ভাবি না। আজ ভাবলাম। কেন? যাদের বৃদ্ধ বাবা আছে, অথচ বাবাকে একবার বুকে জড়িয়ে ধরার ফুরসৎ পায় না, বাবাকে আদর করে নিজের ছোটোবেলার কথা মনে করে না, ভাবে না এখন আমি বড় হয়ে গেছি, তাদের জন্যই।

যারা সৌভাগ্যবান, তাদেরকে বাবা দিবসের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×