somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রক্তক্ষরণ.....

২৬ শে মে, ২০১৪ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রক্তক্ষরণ, সংক্রমণ
ছোটখাটো কাটা-ছেঁড়া নিত্যদিনের ব্যাপার।
রক্তপাত বেশি না হলে বা সংক্রমণ
না হলে বাড়িতেই প্রাথমিক চিকিৎসার
মাধ্যমে সামাল দেওয়া যায়। কিন্তু
পরিস্থিতি জটিল
হয়ে গেলে হাসপাতালে নেওয়া উচিত।
কী হতে পারে?
—কেটে-ছিঁড়ে গেলে রক্তপাত
হওয়াটা স্বাভাবিক। কিন্তু ফিনকি দিয়ে রক্ত
ছুটলে বুঝতে হবে যে রক্তনালি কেটে গেছে,
এটি সহজে বন্ধ নাও হতে পারে। আবার রক্ত
জমাট বাঁধার প্রক্রিয়ায়
কোনো সমস্যা থাকলে, যেমন: যকৃতের রোগ,
হিমোফিলিয়া, ডেঙ্গু ইত্যাদি কিংবা দীর্ঘদিন
ধরে অ্যাসপিরিন খাচ্ছেন, এমন রোগীর
রক্তপাত সহজে বন্ধ নাও হতে পারে।
—ছোটখাটো কাটা-ছেঁড়ায় কেবল ত্বক ও
ত্বকের নিচের কিছু কলা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু
গভীর ক্ষতের ক্ষেত্রে চর্বি, মাংস,
এমনকি হাড়ের কাছ পর্যন্ত ক্ষতিগ্রস্ত
হতে পারে। এসব ক্ষেত্রে সেলাই লাগতে পারে।
—কোনো রোগী কাটা-ছেঁড়ার পর হঠাৎ
অজ্ঞান হয়ে পড়তে পারেন। সাধারণত রক্ত
দেখে বা ব্যথায়
বা ভয়ে স্নায়ুতন্ত্রে সমস্যা হলে এমনটি হয়।
—অতিরিক্ত ও অব্যাহত রক্তক্ষরণের
ফলে নাড়ির স্পন্দন মৃদু ও ক্ষীণ
হয়ে আসতে পারে, রক্তচাপ কমে যেতে পারে,
হাত পা ঠান্ডা হয়ে আসতে পারে। এর
মানে রোগীর জীবন বিপন্ন হয়ে আসছে,
তাকে দ্রুত হাসপাতালে নেওয়া উচিত।
কী করা উচিত?
হঠাৎ কেটে গেলে বিচলিত
না হয়ে কাটা জায়গা উঁচুতে ধরে রাখুন ও এক
টুকরা পরিষ্কার কাপড় বা গজ
দিয়ে জোরে চেপে ধরুন।
ছোটখাটো কাটা হলে কিছুক্ষণ পর এমনিতেই
রক্ত বন্ধ হয়ে যাবে।
কাটা জায়গাটা পরিষ্কার পানি,
সাবানপানি বা অ্যান্টিসেপটিক মিশ্রিত
পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সংক্রমণ রোধে এক টুকরা পরিষ্কার জীবাণুমুক্ত
গজ দিয়ে অ্যান্টিবায়োটিক মলম
লাগিয়ে জায়গাটা ঢেকে বা বেঁধে রাখতে পারেন।
১০ বছরের মধ্যে টিটেনাস
টিকা না দেওয়া থাকলে পরিষ্কার ক্ষতেও
একটা বুস্টার ডোজ নেওয়া ভালো। কিন্তু
ক্ষতস্থান
নোংরা বা পুরোনো মরচে ধরা অপরিষ্কার কিছু
দিয়ে কেটে গেলে পাঁচ বছরের মধ্যে টিটেনাস
না দেওয়া থাকলে অবশ্যই বুস্টার নিয়ে নিন।
ব্যথা বেড়ে গেলে, ফুলে লাল হলে বা পুঁজ
জমলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন।
ডায়াবেটিস থাকলে রক্তে শর্করা ঠিক
আছে কি না দেখুন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×