__________________
এখনো মন খারাপ হলে
তোমায় নিয়ে লেখা
কবিতার খতাটা উল্টায়।
অনেক কষ্টের মাঝেও একটু
ভাল থাকার চেষ্টা, আর কি।
কত স্বপ্নই দেখিয়ে ছিলে তুমি
আজ সবি আমার অপরিচিত।
তোমায় ভেবেছিলাম
নিঃসঙ্গ জীবনের বেচেঁ থাকার অবলম্বন,
দিক হারা নাবিকের ধ্রুবতারা।
আর সেই তুমিই চলে গেলে
আমায় রেখে অন্য কোন তরীতে।
আমি বাধা দেয়নি কখনো
তোমার কোন চাওয়া পাওয়ায়
তাই আজ চলে গেলে আমায় মাঝ
সমুদ্রে ভাসিয়ে
সুখের সন্ধানে।
চলেই যখন যাবে তবে কেন এসেছিলে ক্ষণিকের
সুখ দিতে
কেন বাচাঁর আশা দেখিয়ে
চলে গেলে আমায় অসীম শূন্যতায় একা করে।
নিঃসঙ্গ জীবনে বেচেঁ থাকার কি কষ্ট
কখনোই বুঝবে না তুমি।
হাজার মানুষের ভীড়ে আমি
বড়ই নিঃসঙ্গ।
কেউ হৃদয় ভাঙ্গার শব্দ শুনেনা,
আমার ভিতরে আমিই আর্তনাদ করে মরি,
পাথরের মত কেঁদে যায় দিন রাত্রি।
তোমায় ঘিরেই ছিলো বেচেঁ থাকার সকল
আয়োজন
আর সেই তুমিই আজ আমার নেই।
বেচেঁ থাকার সকল আয়োজন আজ
থেমে গেছে প্রায়।
যে পৃথিবীতে এক সময়
হাজার বছর বেচেঁ থাকার ইচ্ছে ছিলো,
এখন একটি মূহুর্তও অসহ্য লাগে।
কি করে বুঝায় বল
তোমায় ছাড়া বেচেঁ থাকা কতটা যন্ত্রণাময়।
ভাবতেই আজ বেমানান লাগে
সেই তুমি আর আমার নেই।
হৃদয়ের সব টুকু জমিই তোমার
নামে লিখে দিয়েছিলাম
আজ সেই জমি পতিত পড়ে থাকে।
কি আর করার
ভাল থাকতে চেয়েছো, ভালই থাকো।
সুখি হবে ভেবেছো, সুখিই হও,
আমার থেকে অনেক বেশি।
আমার আর বেচেঁ থাকা, ছন্নছাড়া জীবন,
আমিও বেচেঁই থাকব, শুধু মরেছে তো মন।
হয়তো আমার আকাশে উঠবে না চাঁদ
ছড়াবে না আলো
উড়বে না পাখি, গায়বে না গান
তাতে কি তোমার
স্মৃতি গুলো তো আছে অসংখ্য
দিন রাত্রি আমাকে পুড়াবার জন্য।
খুব শুনতে ইচ্ছে করে, তুমি একবার ডাকো
তোমার দেওয়া ঐ প্রিয় দুটি নাম ধরে।
খুব ইচ্ছে করে তোমার হাত দুটি ধরে
একবার বুকের উপর রাখতে।
খুব ইচ্ছে করে, তোমায় একবার
বলি ভালবাসি।
খুব শুনতে ইচ্ছে করে তোমার মুখের
ঐ কথাটা, আমিও তোমায় ভালবাসি ।
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।