কফির পেয়ালা এবং কাল্পনিক ঈশ্বরের
সাথে লুকায়িত ছিল আদিম সত্তার
জানতে না পারার তীব্র আকুতি।
বিস্ময় এবং বিষাদের মাঝে ছিল
বেঁচে থাকার তীব্র লড়াই যা
জীবন, মৃত্যুর মাঝখানে ঘোষণা
করেছিল তোমার আমার অস্তিত্ব।
নিজেকে খুঁজতে গিয়ে মানুষ ডুব
দেয় অন্ধকারের অতল গহ্বরে
যেখানে আলোর দেখা না পেয়ে,
শূন্যতার ভয়ে তারা খুঁড়ে আনে
ঈশ্বরের কাল্পনিক উপাখ্যান।
মানুষ সত্য খুঁজে ফিরে বিভ্রান্ত
পঙ্তিমালায়,যা তাদের দিয়েছিল
বিশ্বাসের উন্মাদনা,কেঁড়ে নিয়েছিল
মানুষের মানুষ হয়ে উঠার সব আয়োজন।
আমিও একদিন বসেছিলাম কফির
পেয়ালা হাতে, কাল্পনিক ঈশ্বরের মুখোমুখি।
খুঁজে পেয়েছিলাম বিশ্বাসের ভাইরাস।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





