১
রাত্রি এবং দিনের দাবা খেলায়, সময় নির্লিপ্ত দর্শক।মানুষ স্বপ্ন এবং স্বপ্ন ভঙ্গের আর্তনাদ নিয়ে কালকে জাগাবে বলে অবিরাম শূন্যতায় খুঁজে ফিরে নিজের অস্তিত্বের সংকট।চক্রের কাছে দায়বদ্ধ আদিম পিতা বলে দেয়নি মুক্তির পরম পথ।তাই সন্তানেরা যখনই আলিঙ্গন করে মুক্তির আকাঙ্ক্ষাকে, তখনই জড়িয়ে যায় সুদৃঢ় বন্ধনে।সৃষ্টির শুরু থেকে চলে আসা আলো আঁধারের অমীমাংসিত দাবা খেলার রায় দেয়নি সময়।মানুষ তাই আজো নিজের অস্তিত্তের মধ্যে আলো অন্ধকার আর সময়ের প্রতিচ্ছবি আঁকে।
২
হঠাৎ নিরবতা ভেঙ্গে হিন্দি গানের মিষ্টি সুরে বেজে উঠে রুদ্রের সেলফোন। রুদ্র ঘোরলাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে ফোনের স্ক্রিনে ভেসে উঠা তমার লাস্যময়ী মুখের দিকে। কম্পিত হাতে কল রিসিভ করতেই শোণা যায়,
-হ্যাপি বার্থডে মাই ডিয়ার রুদ্র......
-আই লাভ ইউ ভেরী মাচ!
রুদ্র শান্ত স্বরে জবাব দেয়, থ্যাংক ইউ! আই লাভ ইউ টু.........
তমার কাছে, রুদ্রের কণ্ঠস্বর নিস্তেজ এবং অস্বাভাবিক মনে হয়।ছেলেটার কি হয়েছে? আপন মনেই ভাবে তমা।তারপর কিছুক্ষনের নিরবতা ভেঙ্গে বলে,
-কি হয়েছে তোমার?
-তোমাকে খুব ডিস্টার্বড এবং ডিপ্রেসড মনে হচ্ছে।
-আমাকে বলবে না কি হয়েছে?
কাল কথা হবে।আজ কিছু ভালো লাগছে না।বলেই লাইনটা কেটে দেয় রুদ্র।কাঙ্ক্ষিত কলের অনাকাঙ্ক্ষিত আশংখায় ফোনটাই বন্ধ করে দেয় সে। আবার সেই নিরবতা।অন্ধকার রুমে খাটের এক কোনে বসে থাকে রুদ্র।হাতে গাজার পুরিয়া।মনে উথাল পাথাল চিন্তার ঝড়।সেই চোখ, সেই বেঁচে থাকার আকুতি ভরা দৃষ্টি যেন এখনো এই মধ্যরাতে তাড়িয়ে বেড়াচ্ছে তাকে।ভূতে পাওয়া মানুষের মত কোন এক অশুভ ঘোরে থাকা রুদ্র রুমের এ মাথা থেকে ওমাথা অস্থির ভাবে পায়চারী করতে থাকে। আর একটির পর একটি সিগারেট জ্বালিয়ে যেন নিজেকেই জ্বালাতে থাকে।সিগারেট আর গাজার ধোঁয়ায় বদ্ধ রুমের গুমোট বাতাসে হতাশার যন্ত্রণায় ছটফট করতে থাকে রুদ্র।এই মধ্যরাতে তার ২৩ তম জন্মদিনে নিজেকে খুব অসহায় এবং অর্থহীন মনে হয় তার।কয়েক মুহূর্তের ঘটে যাওয়া একটি ঘটনা কিছুতেই ভুলতে পারছে না সে।
৩
ঈশ্বরের মত নিঃসঙ্গতা নিয়ে চলে যাচ্ছে একটি রাত।
রাতের সাথে মিশে গেছে কিছু শূন্যতা....
শূন্যতায় বসে আছে কেউ একজন,
যার সাথে খেলা করে ঘোরের দ্বিতীয় প্রহর।
ঘোরের কয়েকটি মুহূর্ত বিশেষে ভালোবাসা উঁকি
মারে ঘৃণার অতল গভীরে,
হাত ধরে টেনে আনে আদিম বিষাদের
পর মুখে লেগে থাকা একটুকরো হাসি।
যার দাম দিতে গিয়ে মহাবিশ্ব থামাতে পারেনি
নিজের অস্তিত্তের ছুটে চলা।
হঠাৎ আলোর ঝলকানিতে অন্ধত্ব খুঁজে পায়
নিভে যাওয়া ভ্রান্তি।
কেউ একজন এখন চোখ মেলে ঘুমাবে।
৪
স্পর্শ করে না কিছুই
আদি অন্তহীন কামনা
কিংবা তোমার অদেখা ভুবন!
যদিও আমি ভবের পাগল হতে চাইনি........
উদাসীন মৌনতা দেখে
বুঝোনি স্বপ্নের পোশাকি আবির্ভাব!
৫
ওরা রাজনকে হত্যা করেছে!!!
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




