তালাক! তালাক!! তালাক!!!
তিন তালাক! বাইন তালাক!!
উকিলের হাত ঘুরে আসা তালাকনামাটির
স্ব স্ব সম্মতিক্রমের স্থানে বল পয়েন্টের
দুটো খোঁচা দিতেই একযুগ পিছিয়ে গেল ঝুমু।
মনে হল পিতৃহারা আর একবার ভূমিষ্ঠ হল
মায়ের গর্ভ থেকে,
কতগুলো দিন অতীত হল জীবন জন্মান্তরে।
জন্মের পড় থেকে কোলে পিঠে মানুষ হয়ে অনবদ্য চেহারায়
মায়াবী চোখর টানে হরিণীর চাঞ্চল্যতায়
ধরে রাখতে পারেনি তার বাবাকে,
হারিয়ে গেছে আজ হতে অর্ধ যুগ আগে
স্বামী স্ত্রীর কোন এক ভুল বুঝাবুঝির আদলে।
এখনো মাঝে মাঝে স্পষ্ট ভাসে
এই তো সেদিন এসেছে বাবা প্রবাস ঘুরে
আদর্শলিপিতে অঙ্গুলির ছোঁয়ায় বলেছিলে
ক্রোধে অমঙ্গল আনে।
পুরুষ ফিরে নারীর টানে
এখনো যে মনে পড়ে
ঝুমুর বাজে ঝুমুর পায়ে
কি যে মধুর সুরে
মমতায় ঝরিয়ে ধরে।
হারানো পিতার স্মৃতির পাতায় পাতায়
চোখ বুঝে অনুভবে ক্লান্ত হয়ে
ঘুমের ঘরে পাপড়ি লুটায়।
আজো তোমায় মনে পড়ে যায়
সায়াহ্নের কোমলতায় আর
শৈশবের দুরন্তপনায়।
হারিয়ে গেলে তুমি?
আমায় মনে পড়েনা বুঝি?
একফোঁটা ঘৃণা জন্মেনি হৃদয়ে,
ভুলিনি তোমায় ভালবাসার জোয়ারে
দাঁড়িয়ে ডাকি এখনো তোমায় মায়ের ঘরের দুয়ারে।
বাবা, তুমি ভুলে যাওনি জানি,
মনে রেখ সদা,
ঝুমুর পায়ে ঝুমুর বাজে
পুরনো গানের কথা।
[রাসেল হোসেন, ১৮-১২-১৩]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



