somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

♠♠মেঘ ও মাটির একটি বর্ষ♠♠

০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক গ্রীষ্মের কাল বৈশাখে আমার দেশের
তপ্ত মাটির সাথে মেঘ মালতীর এক ঝলক দেখা হয়ে যায়,
প্রথম দেখায় দু’জন দু’জনকে পছন্দ করলেও
একটু পরেই যে যার পথে হারায় ;

তারপর থেকে মৃত্তিকা মহাশয় মেঘ মালতীকে
খুঁজে খুঁজে খুব ক্লান্ত হয়ে দ্রোহের আগুনে ফেটে পড়ে,
মেঘ মালতীও মাটির আলসেমি দেখে মুখ গোমড়া করে
কালো হয়ে আকাশের গায়ে জমতে থাকে;
মেঘ তো জানতোনা যে মাটি মহাশয় নড়তে পারে না
প্রেমিকের আচরণে ক্ষুব্ধ হয়ে নিজেই ভালবাসার কথা জানায়
ঠিক বর্ষার প্রথম দিনে।

যখন মেঘ মাটির কষ্ট বুঝতে পারে
তখন মেঘ তার এত দিনের জমে থাকা অশ্রু দিয়ে
তপ্ত মাটির ফাটল গুলো মুছে দেয় নিজ হাতে।

একসময় নীল আকাশের সাদা মেঘের সাথে
সিক্ত মাটির প্রেম চলতে থাকে কাশ বনের অলিতে গলিতে;

তারপর মাটি তার ফল-ফলাদি দিয়ে নবান্ন উৎসবের আয়োজন করে,
মেঘ মালতীকে প্রথম বারের মত তার বাড়িতে দাওয়াত করে,
কিন্তু না, মেঘ মালতীর শাশুড়ি শীতের বুড়ি একমাত্র ছেলের প্রেমিকাকে
মেনে নিতে অপারগতা পোষণ করে,পুরো পৃথিবী কে অনুরোধ করে
কুয়াশার বলয় দিয়ে মাটিকে বেষ্টন করে রাখতে।
মেঘ ও মাটির কষ্ট দেখে কুয়াশা লজ্জা পেয়ে
ক্ষমা চেয়ে নিজে সাক্ষী হয়ে ওদের বিয়ের আয়োজন করে;

অবশেষে মেঘ ও মাটি কোকিলের সাথে ফাগুনের গান গাইতে গাইতে
হারিয়ে যায় বাংলা বর্ষ পঞ্জিকার পাতায়।
ঠিক এভাবেই সমাপ্তি ঘটে আমার বাংলা আমার দেশ
আমার মায়ের পুরো একটি বছর।


[রাসেল হোসেন , ০৭/০৮/১৩]
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮
২০টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×